প্রিন্ট এর তারিখ : ২১ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬
আগামী ২৮ মে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা
স্টাফ রিপোর্টার ||
দেশের আকাশে পবিত্র জিলহজ্জ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২৮ মে উদযাপিত হবে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। সোমবার (১৮ মে) জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।সন্ধ্যায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।দেশের বিভিন্ন জেলা থেকে জিলহজ্জ মাসের চাঁদ দেখার তথ্য পাওয়ায় ১৯ মে থেকে শুরু হচ্ছে পবিত্র জিলহজ্জ মাসের গণনা শুরু হচ্ছে।এদিকে, চাঁদ দেখা যাওয়ায় গতকাল রোববার ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। দেশটিতে আগামী ২৬ মে হবে আরাফাত দিবস এবং ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মোঃ আরমান চৌধুরী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ইছামতি