ঢাকা   শনিবার, ২৭ জুন ২০২৬
ইছামতি

কৃষকের জানালা

কাঁঠাল এখন শুধু ফল নয়,সিঙ্গারা-সমুচারও হিরো! বিদেশিরাও মুগ্ধ হবে বাংলাদেশের নতুন খাদ্য বিপ্লবে

ঢাকা, ১৮ জুন:জাতীয় ফল কাঁঠাল এখন আর শুধু ফল হিসেবেই সীমাবদ্ধ নেই। কাঁঠাল দিয়ে তৈরি হচ্ছে সিঙ্গারা, সমুচা, কাবাবসহ নানা পুষ্টিকর খাবার। এমনকি বিশ্বের বিভিন্ন দেশও বাংলাদেশের কাঁঠালভিত্তিক খাদ্যপণ্যে আগ্রহ দেখাতে শুরু করেছে।রাজধানীর কেআইবি প্রাঙ্গণে ‘জাতীয় ফল মেলা-২০২৬’ উদ্বোধন শেষে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, দেশে ফল উৎপাদনে এক ধরনের নীরব বিপ্লব ঘটেছে। যে ফলগুলো একসময় বিদেশ থেকে আমদানি করতে হতো, এখন সেগুলোর অনেকটাই দেশের মাটিতেই উৎপাদিত হচ্ছে।মন্ত্রী জানান, কাঁঠালের বাণিজ্যিক সম্ভাবনা দ্রুত বাড়ছে। কাঁঠাল দিয়ে তৈরি বিভিন্ন খাদ্যপণ্য দেশ-বিদেশে জনপ্রিয় হয়ে উঠছে এবং এ খাতে ক্ষুদ্র উদ্যোক্তারাও এগিয়ে আসছেন। চীনের সঙ্গে কাঁঠাল রপ্তানি সম্প্রসারণ নিয়েও আলোচনা চলছে।তিনি আরও বলেন, দুই-তিন বছর আগেও ড্রাগন ফল আমদানি করতে হতো, অথচ এখন বাংলাদেশ থেকেই তা রপ্তানির স্বপ্ন দেখা হচ্ছে। দেশের আবহাওয়ায় উৎপাদিত ড্রাগন ফল বিদেশি ফলের তুলনায় বেশি মিষ্টি ও সুস্বাদু বলেও মন্তব্য করেন তিনি।কৃষি খাতে বাজেট কমানোর সমালোচনা নাকচ করে মন্ত্রী দাবি করেন, আগের বছরের তুলনায় কৃষি খাতের বরাদ্দ ১০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি প্রণোদনা ও উন্নয়ন বাজেটও অব্যাহত রয়েছে।

কাঁঠাল এখন শুধু ফল নয়,সিঙ্গারা-সমুচারও হিরো! বিদেশিরাও মুগ্ধ হবে বাংলাদেশের নতুন খাদ্য বিপ্লবে