ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
English
ই-পেপার
ইছামতী

খেলা

ইতিহাসের সেরা ব্যালন ডি’অরজয়ী বাছতে সমর্থকদের ভোটাভুটি শুরু

 ফুটবল ইতিহাসের সেরা ব্যালন ডি’অরজয়ী মৌসুম বেছে নিতে সমর্থকদের জন্য বিশেষ ভোটাভুটির সুযোগ চালু করেছে ব্যালন ডি’অরের অফিশিয়াল প্ল্যাটফর্ম। চলতি অক্টোবরের শুরু থেকে বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের জন্য এই ঐতিহাসিক ভোটাভুটি উন্মুক্ত করা হয়েছে।প্যারিসের স্থানীয় সময় আগামী ২৭ অক্টোবর মধ্যরাত পর্যন্ত ফুটপ্রেমীরা তাদের পছন্দের সেরা মৌসুমে ভোট দেওয়ার সুযোগ পাবেন। এতে বিশ্ব ফুটবলের ১০ জন কিংবদন্তি খেলোয়াড়ের ব্যালন ডি’অরজয়ী স্মরণীয় মৌসুমগুলো থেকে নিজেদের পছন্দের সেরা মৌসুমটি বেছে নিতে পারছেন সমর্থকেরা। ভোটাভুটির এই বিশেষ তালিকায় লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর পাশাপাশি জায়গা পেয়েছেন— রোনালদো নাজারিও, মার্কো ফান বাস্তেন, মিশেল প্লাতিনি, কার্ল-হাইন্ৎস রুমেনিগে, কেভিন কিগান, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, ইয়োহান ক্রুইফ এবং আলফ্রেদো দি স্তেফানো। চলতি প্রক্রিয়ার এক ব্যতিক্রমী দিক হলো, প্রতিবার ভোট দেওয়ার জন্য একজন সমর্থককে ১ ইউরো প্রদান করতে হচ্ছে। এর বিনিময়ে প্রতিটি ভোটের সাথে ভোটাররা ট্রফির একটি বিশেষ ছবি ডাউনলোড করার পাশাপাশি চলতি বছরের ব্যালন ডি’অর অনুষ্ঠানের দুটি টিকিট জেতার লটারিতে অংশ নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন। সংস্থাতার পক্ষ থেকে জানানো হয়েছে, একজন সমর্থক চাইলে একাধিকবার ভোট দিতে পারবেন; এমনকি একই পছন্দের খেলোয়াড় বা একই মৌসুমের পক্ষেও বারবার ভোট দেওয়া যাবে। ফুটবলপ্রেমীরা সরাসরি প্ল্যাটফর্মটিতে প্রবেশ করে ভোটের রিয়েল-টাইম শতাংশ এবং বর্তমান ট্রেন্ডও দেখতে পারছেন।

ইতিহাসের সেরা ব্যালন ডি’অরজয়ী বাছতে সমর্থকদের ভোটাভুটি শুরু