রুটকে টপকে বিশ্বরেকর্ড পুনরুদ্ধার: টেস্টে সর্বোচ্চ ক্যাচের চূড়ায় স্টিভ স্মিথ
টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি ক্যাচের রেকর্ডটি আবার নিজের নামে লিখিয়ে নিলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথ।
ম্যাচের এক ইনিংসে স্লিপে দুর্দান্ত চার-চারটি ক্যাচ তালুবন্দী করে টেস্ট ক্রিকেটে নিজের মোট ক্যাচ সংখ্যা ২২৩-এ উন্নীত করেছেন ৩৭ বছর বয়সী এই অজি তারকা।
রোববার দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে নাথান লায়নের বলে টেম্বা বাভুমাকে ক্যাচ বানিয়ে জো রুটের (২২০টি) সমতায় পৌঁছান স্মিথ। এরপরই আসে সেই ঐতিহাসিক মুহূর্ত—প্যাট কামিন্সের বলে ৪৯ রানে ব্যাট করতে থাকা ডেভিড বেডিংহামের ব্যাটের প্রান্ত ছুঁয়ে আসা বলটি স্লিপে বাঁ দিকে ডাইভ দিয়ে দর্শনীয়ভাবে ক্যাচে পরিণত করেন তিনি।
স্মিথ এখানেই ক্ষান্ত হননি; পরবর্তীতে এক হাতে অবিশ্বাস্য আরেক ক্যাচে কাইল ভেরেনকে এবং ইনিংসের শেষ উইকেটে আনরিখ নরকিয়াকে ফেরাতে চতুর্থ ক্যাচ নিয়ে নিজের মোট সংখ্যা নিয়ে যান ২২৩-এ।
টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ক্যাচগ্রহীতা ফিল্ডার (উইকেটরক্ষক ব্যতিত):
১. স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া) - ২২৩টি ক্যাচ
২. জো রুট (ইংল্যান্ড) - ২২০টি ক্যাচ
৩. রাহুল দ্রাবিড় (ভারত) - ২১০টি ক্যাচ
৪. মাহেলা জয়বর্ধনে (শ্রীলঙ্কা) - ২০৫টি ক্যাচ
৫. জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা) - ২০০টি ক্যাচগত আগস্টে হেডিংলিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজে স্মিথকে টপকে টেস্টে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড নিজের করে নিয়েছিলেন ইংলিশ ব্যাটার জো রুট। তবে দুই মাসের কম সময়ের ব্যবধানেই কিংসমিডে নিজের ফিল্ডিংয়ের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে সেই সিংহাসন উদ্ধার করলেন স্মিথ।
উইকেটরক্ষক ছাড়া ফিল্ডারদের তালিকায় জো রুট (২২০) এখন দ্বিতীয় স্থানে নেমে গেছেন।
আপনার মতামত লিখুন