ঢাকা   শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
English
ই-পেপার
ইছামতি

যাত্রাজগতের উজ্জ্বল নক্ষত্র আনসার উল্লাহর মৃত্যুতে বাংলাদেশ যাত্রাশিল্পী কল্যাণ পরিষদের গভীর শোক

অনলাইন ডেস্ক

ছবি:সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, যাত্রাজগতের অন্যতম পরিচিত ব্যক্তিত্ব, আদি রূপাঞ্জলি অপেরার কর্ণধার, সাবেক বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের সহ-সভাপতি, যাত্রাদল মালিক সমিতির সহ-সভাপতি এবং বরিশাল মহানগরের সাবেক সভাপতি ও বিশিষ্ট সংগঠক আনসার উল্লাহ আর নেই।

হৃদরোগে আক্রান্ত হয়ে বরিশালের একটি মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টা ১০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাঁর মৃত্যুতে বাংলাদেশ যাত্রাশিল্পী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ, যাত্রাদল মালিক সমিতিসহ দেশের যাত্রাঙ্গনের শিল্পী, কলাকুশলী, সংগঠক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আনসার উল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব সোহেল হায়দার জসিম এবং যাত্রাদল মালিক সমিতির সাধারণ সম্পাদক জনাব এম. এ. মান্নানসহ যাত্রাঙ্গনের কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, আনসার উল্লাহ ছিলেন যাত্রাশিল্পের একজন নিবেদিতপ্রাণ সংগঠক ও পৃষ্ঠপোষক। তাঁর দীর্ঘদিনের কর্মকাণ্ড ও অবদান যাত্রাজগতের সঙ্গে সংশ্লিষ্টদের মাঝে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে যাত্রাঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

বাংলাদেশ যাত্রাশিল্পী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে মরহুম আনসার উল্লাহর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

মহান আল্লাহ তাআলা মরহুমের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য (সবর) দান করুন—এই দোয়া করেন যাত্রাঙ্গনের সর্বস্তরের মানুষ। আমিন।

আপনার মতামত লিখুন

ইছামতি

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

যাত্রাজগতের উজ্জ্বল নক্ষত্র আনসার উল্লাহর মৃত্যুতে বাংলাদেশ যাত্রাশিল্পী কল্যাণ পরিষদের গভীর শোক

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক:

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, যাত্রাজগতের অন্যতম পরিচিত ব্যক্তিত্ব, আদি রূপাঞ্জলি অপেরার কর্ণধার, সাবেক বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের সহ-সভাপতি, যাত্রাদল মালিক সমিতির সহ-সভাপতি এবং বরিশাল মহানগরের সাবেক সভাপতি ও বিশিষ্ট সংগঠক আনসার উল্লাহ আর নেই।

হৃদরোগে আক্রান্ত হয়ে বরিশালের একটি মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টা ১০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাঁর মৃত্যুতে বাংলাদেশ যাত্রাশিল্পী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ, যাত্রাদল মালিক সমিতিসহ দেশের যাত্রাঙ্গনের শিল্পী, কলাকুশলী, সংগঠক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আনসার উল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব সোহেল হায়দার জসিম এবং যাত্রাদল মালিক সমিতির সাধারণ সম্পাদক জনাব এম. এ. মান্নানসহ যাত্রাঙ্গনের কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, আনসার উল্লাহ ছিলেন যাত্রাশিল্পের একজন নিবেদিতপ্রাণ সংগঠক ও পৃষ্ঠপোষক। তাঁর দীর্ঘদিনের কর্মকাণ্ড ও অবদান যাত্রাজগতের সঙ্গে সংশ্লিষ্টদের মাঝে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে যাত্রাঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

বাংলাদেশ যাত্রাশিল্পী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে মরহুম আনসার উল্লাহর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

মহান আল্লাহ তাআলা মরহুমের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য (সবর) দান করুন—এই দোয়া করেন যাত্রাঙ্গনের সর্বস্তরের মানুষ। আমিন।

ইছামতি

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মোঃ আরমান চৌধুরী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ইছামতি