ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
English
ই-পেপার
ইছামতী

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঢল,প্রধান অতিথি রুহুল কবির রিজভী

ছবি:সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে দলটির নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঘোষিত কর্মসূচিতে অংশ নিচ্ছেন সংগঠনটির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর।

মঙ্গলবার (২৭ অক্টোবর) যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের জিয়া উদ্যানে সংগঠনের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া মোনাজাতের কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। এতে কেন্দ্রীয় যুবদলসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলের নেতাকর্মীদের অংশ নেওয়ার কথা রয়েছে।

সংগঠনটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন সাংগঠনিক ও জনকল্যাণমূলক উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে মঙ্গলবার দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও বিনা মূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প চালুর কথা রয়েছে।

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২৮ অক্টোবর) দেশের বিভিন্ন জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌর ইউনিটে আলোচনা সভা, র‍্যালি, সমাবেশ, স্বেচ্ছায় রক্তদান, বিনা মূল্যে চিকিৎসাসেবা, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, মাছের পোনা অবমুক্তকরণ এবং অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের মতো কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে।

১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠন। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে দেশের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সংগঠনটির নেতাকর্মীরা ভূমিকা রেখেছেন।

প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা দেখা যাচ্ছে। কর্মসূচির মাধ্যমে সাংগঠনিক ঐক্য জোরদার, নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত এবং সামাজিক দায়বদ্ধতামূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি দেশের বিভিন্ন ইউনিটেও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা আয়োজন করা হচ্ছে। এসব কর্মসূচির মধ্য দিয়ে সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা।

বিষয় : যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী

আপনার মতামত লিখুন

ইছামতী

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঢল,প্রধান অতিথি রুহুল কবির রিজভী

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মোঃ আরমান চৌধুরী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ইছামতী