ঢাকা   শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
English
ই-পেপার
ইছামতি

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ; উন্মুক্ত শ্রমবাজারের দাবিতে অনিশ্চয়তা

অনলাইন ডেস্ক

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের জন্য দেশের ২৫টি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করেছে দেশটির ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (FWCMS)। দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে শ্রমবাজার বন্ধ থাকার পর এ তালিকা প্রকাশ পাওয়ায় নতুন করে আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে।

​প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নির্বাচিত ২৫টি এজেন্সির মাধ্যমেই মালয়েশিয়াগামী কর্মী নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হতে পারে।

মনোনীত ২৫টি রিক্রুটিং এজেন্সি:

১. বাংলাদেশ ওয়ান ওভারসিজ লিমিটেড

২. বেঙ্গল হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট

৩. জেনারেল ট্রেডিং কোম্পানি

৪. মেসার্স ইউনাইটেড গালফ সার্ভিসেস

৫. অ্যানেসা এয়ার ইন্টারন্যাশনাল

৬. আত-তাকওয়া ওভারসিজ লিমিটেড

৭. আর্থ-স্মার্ট বাংলাদেশ লিমিটেড

৮. খান জাহান আলী ওভারসিজ

৯. মেসার্স আল-শুক্তো (আল-শোতুপ) ওভারসিজ

১০. মাদারল্যান্ড ওভারসিজ লিমিটেড

১১. রিফা ইন্টারন্যাশনাল

১২. ভেলি ট্রেড ইন্টারন্যাশনাল

১৩. এ-প্লাস ইন্টারন্যাশনাল

১৪. আল-হায়াত ওভারসিজ

১৫. ভালুকা ওভারসিজ

১৬. ব্রাদার্স ট্রেডিং অ্যান্ড কনট্রাক্টিং লিমিটেড

১৭. চাঁদপুর ইন্টারন্যাশনাল

১৮. ওভারসিজ লিঙ্ক

১৯. সানরাইজ ওভারসিজ

২০. গ্লোবাল এমপ্লয়মেন্ট সার্ভিসেস

২১. গ্রিন ওয়েজ ইন্টারন্যাশনাল

২২. গোল্ডেন ভিশন ম্যানপাওয়ার

২৩. বিডি ট্রাভেলস

২৪. তানিয়া ট্রেড ইন্টারন্যাশনাল

২৫. দ্য অ্যাংকর কেয়ার গ্লোবাল মাইগ্রেশন

২০২৪ সালের ১ জুন থেকে মালয়েশিয়ার শ্রমবাজার প্রবাসী কর্মীদের জন্য বন্ধ হয়ে যায়। পরবর্তীতে অভিবাসন ব্যয় বৃদ্ধি ও সিন্ডিকেট রোধে সাধারণ জনশক্তি রপ্তানিকারকরা সব বৈধ এজেন্সির জন্য বাজার উন্মুক্ত রাখার দাবি জানিয়ে আসছিলেন। এর আগে উভয় দেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তরফ থেকে বিভিন্ন শর্ত শিথিলের অনুরোধ জানানো হলেও পুনরায় নির্দিষ্টসংখ্যক এজেন্সির তালিকা প্রকাশ হওয়ায় সিন্ডিকেট ব্যবস্থার পুনরাবৃত্তি নিয়ে ক্ষোভ প্রকাশের সম্ভাবনা দেখা দিয়েছে।

​তবে কতদিনের মধ্যে প্রক্রিয়াকরণ শুরু হবে এবং নির্ধারিত এই এজেন্সিগুলোর মাধ্যমেই চূড়ান্ত নিয়োগ সম্পন্ন হবে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে যৌথ নির্দেশনা আসার অপেক্ষা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

ইছামতি

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ; উন্মুক্ত শ্রমবাজারের দাবিতে অনিশ্চয়তা

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের জন্য দেশের ২৫টি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করেছে দেশটির ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (FWCMS)। দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে শ্রমবাজার বন্ধ থাকার পর এ তালিকা প্রকাশ পাওয়ায় নতুন করে আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে।

​প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নির্বাচিত ২৫টি এজেন্সির মাধ্যমেই মালয়েশিয়াগামী কর্মী নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হতে পারে।

মনোনীত ২৫টি রিক্রুটিং এজেন্সি:

১. বাংলাদেশ ওয়ান ওভারসিজ লিমিটেড

২. বেঙ্গল হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট

৩. জেনারেল ট্রেডিং কোম্পানি

৪. মেসার্স ইউনাইটেড গালফ সার্ভিসেস

৫. অ্যানেসা এয়ার ইন্টারন্যাশনাল

৬. আত-তাকওয়া ওভারসিজ লিমিটেড

৭. আর্থ-স্মার্ট বাংলাদেশ লিমিটেড

৮. খান জাহান আলী ওভারসিজ

৯. মেসার্স আল-শুক্তো (আল-শোতুপ) ওভারসিজ

১০. মাদারল্যান্ড ওভারসিজ লিমিটেড

১১. রিফা ইন্টারন্যাশনাল

১২. ভেলি ট্রেড ইন্টারন্যাশনাল

১৩. এ-প্লাস ইন্টারন্যাশনাল

১৪. আল-হায়াত ওভারসিজ

১৫. ভালুকা ওভারসিজ

১৬. ব্রাদার্স ট্রেডিং অ্যান্ড কনট্রাক্টিং লিমিটেড

১৭. চাঁদপুর ইন্টারন্যাশনাল

১৮. ওভারসিজ লিঙ্ক

১৯. সানরাইজ ওভারসিজ

২০. গ্লোবাল এমপ্লয়মেন্ট সার্ভিসেস

২১. গ্রিন ওয়েজ ইন্টারন্যাশনাল

২২. গোল্ডেন ভিশন ম্যানপাওয়ার

২৩. বিডি ট্রাভেলস

২৪. তানিয়া ট্রেড ইন্টারন্যাশনাল

২৫. দ্য অ্যাংকর কেয়ার গ্লোবাল মাইগ্রেশন

২০২৪ সালের ১ জুন থেকে মালয়েশিয়ার শ্রমবাজার প্রবাসী কর্মীদের জন্য বন্ধ হয়ে যায়। পরবর্তীতে অভিবাসন ব্যয় বৃদ্ধি ও সিন্ডিকেট রোধে সাধারণ জনশক্তি রপ্তানিকারকরা সব বৈধ এজেন্সির জন্য বাজার উন্মুক্ত রাখার দাবি জানিয়ে আসছিলেন। এর আগে উভয় দেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তরফ থেকে বিভিন্ন শর্ত শিথিলের অনুরোধ জানানো হলেও পুনরায় নির্দিষ্টসংখ্যক এজেন্সির তালিকা প্রকাশ হওয়ায় সিন্ডিকেট ব্যবস্থার পুনরাবৃত্তি নিয়ে ক্ষোভ প্রকাশের সম্ভাবনা দেখা দিয়েছে।

​তবে কতদিনের মধ্যে প্রক্রিয়াকরণ শুরু হবে এবং নির্ধারিত এই এজেন্সিগুলোর মাধ্যমেই চূড়ান্ত নিয়োগ সম্পন্ন হবে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে যৌথ নির্দেশনা আসার অপেক্ষা করা হচ্ছে।

ইছামতি

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মোঃ আরমান চৌধুরী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ইছামতি