ঢাকা   শনিবার, ২৭ জুন ২০২৬
ইছামতি
Author Ads 1

Sharmin Akter

Sharmin Akter

Writer


Author Ads 2

দিল্লি বিমানবন্দরে আড়াই ঘণ্টা অপেক্ষা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে দীর্ঘ সময় অপেক্ষায় রাখার ঘটনার প্রতিবাদ হিসেবে তিনি ভারতে প্রবেশ না করে দেশে ফিরে এসেছেন।মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।জাহেদ উর রহমান বলেন, “দিল্লি বিমানবন্দরে আমাকে প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষা করিয়ে রাখা হয়। পরে প্রবেশের অনুমতি দেওয়া হলেও আমি প্রতিবাদস্বরূপ ভারতে না গিয়ে দেশে ফিরে আসি।”তিনি আরও বলেন, এ ধরনের ঘটনার বিষয়ে বাংলাদেশ সতর্ক থাকবে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন তিনি।জানা গেছে, ভারত মহাসাগরীয় আঞ্চলিক সহযোগিতা জোট (আইওআরএ)-এর জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে অংশ নিতে গত রবিবার দিল্লি সফরে যান জাহেদ উর রহমান। সফরটির বিষয়ে বাংলাদেশ সরকার আগেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছিল। তবে দিল্লি পৌঁছানোর পর শুরুতে তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।পরে উচ্চপর্যায়ের নির্দেশনায় প্রবেশের অনুমতি মিললেও তিনি তা প্রত্যাখ্যান করে একই দিন ঢাকায় ফিরে আসেন।

দিল্লি বিমানবন্দরে আড়াই ঘণ্টা অপেক্ষা
Author Ads 3
Author Ads 8