ঢাকা   শনিবার, ২৭ জুন ২০২৬
ইছামতি
Author Ads 1

শেখ নেছারুল ইসলাম

শেখ নেছারুল ইসলাম

বার্তা সম্পাদক


Author Ads 2

দুই বছর পর বাংলাদেশিদের জন্য আবারও উন্মুক্ত ভারতের পর্যটন ভিসা

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য পুনরায় চালু হচ্ছে ভারতের পর্যটন ভিসা। আগামী ২৮ জুন (রোববার) থেকে পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।বৃহস্পতিবার রাজধানীর যমুনায় অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন। এর আগে তিনি রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন-এর কাছে নিজের পরিচয়পত্র পেশ করেন।হাইকমিশনার জানান, স্বাভাবিক প্রক্রিয়ায় পর্যটন ভিসার আবেদন গ্রহণ পুনরায় শুরু করা হচ্ছে এবং আবেদনকারীরা ২৮ জুন থেকে আবেদন জমা দিতে পারবেন। পাশাপাশি মানবিক ও জরুরি প্রয়োজন বিবেচনায় মেডিক্যাল ভিসা কার্যক্রম আগের মতোই চালু থাকবে।তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের জনগণের পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক আরও শক্তিশালী হবে।প্রথম পর্যায়ে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনা শহরের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে পর্যটন ভিসার আবেদন গ্রহণ করা হবে। পরবর্তীতে দেশের অন্যান্য শহরেও এ সেবা সম্প্রসারণ করা হবে।উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তন ও নিরাপত্তাজনিত কারণে ভারতের ভিসা আবেদন কেন্দ্রগুলোর কার্যক্রম সীমিত হয়ে পড়ে। এর ফলে প্রায় ২১ মাস ধরে বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা বন্ধ ছিল এবং অন্যান্য ক্যাটাগরির ভিসাও সীমিত পরিসরে প্রদান করা হচ্ছিল। দীর্ঘ বিরতির পর আবারও পর্যটন ভিসা চালুর ঘোষণায় ভ্রমণপিপাসুদের মধ্যে স্বস্তি ও উৎসাহ ফিরে এসেছে।

দুই বছর পর বাংলাদেশিদের জন্য আবারও উন্মুক্ত ভারতের পর্যটন ভিসা
Author Ads 3
Author Ads 8