অর্ধশত বছর পেরিয়ে ৫১ বছরে পদার্পণ করেছে উত্তরাঞ্চলের জনপ্রিয় পত্রিকা ‘দৈনিক করতোয়া’। এ উপলক্ষে দিনাজপুর জেলার খানসামা প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।বুধবার সকাল সাড়ে ১২টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খানসামা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক করতোয়ার উপজেলা প্রতিনিধি মো. মোজাফফর হোসেনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক করতোয়া দীর্ঘ পাঁচ দশক ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে উত্তরাঞ্চলের মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। নানা প্রতিকূলতা পেরিয়ে পত্রিকাটি গণমানুষের অধিকার ও স্থানীয় সমস্যাগুলো সাহসিকতার সঙ্গে তুলে ধরেছে, যা আঞ্চলিক সাংবাদিকতায় একটি অনুকরণীয় দৃষ্টান্ত।সভায় বক্তব্য দেন জাতীয়তাবাদী যুবদলের খানসামা উপজেলা আহ্বায়ক মো. ওবায়দুর, দৈনিক আমার সংবাদের উপজেলা প্রতিনিধি তফিজ উদ্দিন আহমেদ, দ্য ডেইলি অবজারভারের প্রতিনিধি সিকান্দার আলী কাবুল, দৈনিক উন্নয়নের বাংলাদেশের প্রতিনিধি শেখ নেসারুল ইসলাম এবং দৈনিক চেতনার বাংলাদেশের প্রতিনিধি সুজন চন্দ্র রায় উপস্থিত ছিলেন ।