ঢাকা   বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
ইছামতি

জুলাই স্মরণে ৩৬ দিনের কর্মসূচি,মাঠে নামছে ১১ দলীয় জোট

স্টাফ রিপোর্টার

সংগ্রহ

ঢাকা, ২৫ জুন: চলমান আন্দোলনকে আরও বেগবান করার লক্ষ্যে আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত টানা ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের পক্ষে কর্মসূচির ঘোষণা দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই গণ-অভ্যুত্থানের স্মরণে এ ৩৬ দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির প্রধান লক্ষ্য হলো জুলাই গণ-অভ্যুত্থান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে জনমত গঠন এবং বিগত সরকারের আমলে সংঘটিত গুম ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—১ থেকে ৫ জুলাই পর্যন্ত দেশের সব জেলা ও মহানগরে সেমিনার আয়োজন, ২৩ থেকে ২৫ জুলাই চিত্র প্রদর্শনী ও গ্রাফিতি অঙ্কন, এবং জুলাই গণ-অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্মৃতিচারণমূলক সমাবেশ। এছাড়া ৫ আগস্ট সারাদেশের জেলা, উপজেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

ইছামতি

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

জুলাই স্মরণে ৩৬ দিনের কর্মসূচি,মাঠে নামছে ১১ দলীয় জোট

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

ঢাকা, ২৫ জুন: চলমান আন্দোলনকে আরও বেগবান করার লক্ষ্যে আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত টানা ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের পক্ষে কর্মসূচির ঘোষণা দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই গণ-অভ্যুত্থানের স্মরণে এ ৩৬ দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির প্রধান লক্ষ্য হলো জুলাই গণ-অভ্যুত্থান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে জনমত গঠন এবং বিগত সরকারের আমলে সংঘটিত গুম ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—১ থেকে ৫ জুলাই পর্যন্ত দেশের সব জেলা ও মহানগরে সেমিনার আয়োজন, ২৩ থেকে ২৫ জুলাই চিত্র প্রদর্শনী ও গ্রাফিতি অঙ্কন, এবং জুলাই গণ-অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্মৃতিচারণমূলক সমাবেশ। এছাড়া ৫ আগস্ট সারাদেশের জেলা, উপজেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

ইছামতি

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মোঃ আরমান চৌধুরী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ইছামতি