ঢাকা   বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
ইছামতি

জাতীয় নির্বাচন সফল করায় বাংলাদেশ পুলিশের ভূয়সী প্রশংসা জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার

স্টাফ রিপোর্টার

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা টেস বি ব্রেসনান। বৃহস্পতিবার (২৫ জুন) পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব, দক্ষতা ও নিরাপত্তা ব্যবস্থাপনার প্রশংসা করেন তিনি।

সাক্ষাৎকালে টেস বি ব্রেসনান বাংলাদেশে অবস্থানরত জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও সহযোগী প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের কার্যকর ভূমিকার প্রতি সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে বাংলাদেশ পুলিশের অবদানের ভূয়সী প্রশংসা করেন তিনি।

জবাবে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, বাংলাদেশে কর্মরত জাতিসংঘসহ বিদেশি বিভিন্ন সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের অন্যতম প্রধান অগ্রাধিকার। এ লক্ষ্যে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

বৈঠকে রোহিঙ্গা ক্যাম্পে বাংলাদেশ পুলিশের নিরাপত্তা কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ সুদৃঢ় করতে কমিউনিটি পুলিশিংয়ের বিভিন্ন উদ্যোগ নিয়েও আলোচনা হয়।

এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

ইছামতি

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

জাতীয় নির্বাচন সফল করায় বাংলাদেশ পুলিশের ভূয়সী প্রশংসা জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা টেস বি ব্রেসনান। বৃহস্পতিবার (২৫ জুন) পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব, দক্ষতা ও নিরাপত্তা ব্যবস্থাপনার প্রশংসা করেন তিনি।

সাক্ষাৎকালে টেস বি ব্রেসনান বাংলাদেশে অবস্থানরত জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও সহযোগী প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের কার্যকর ভূমিকার প্রতি সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে বাংলাদেশ পুলিশের অবদানের ভূয়সী প্রশংসা করেন তিনি।

জবাবে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, বাংলাদেশে কর্মরত জাতিসংঘসহ বিদেশি বিভিন্ন সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের অন্যতম প্রধান অগ্রাধিকার। এ লক্ষ্যে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

বৈঠকে রোহিঙ্গা ক্যাম্পে বাংলাদেশ পুলিশের নিরাপত্তা কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ সুদৃঢ় করতে কমিউনিটি পুলিশিংয়ের বিভিন্ন উদ্যোগ নিয়েও আলোচনা হয়।

এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইছামতি

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মোঃ আরমান চৌধুরী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ইছামতি