পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ক্যাম্পাসে ভ্যানচালককে মারধরের অভিযোগে ২২ শিক্ষক ও কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস পরিস্থিতি। বুধবার (২০ মে) পটুয়াখালীর বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত মামলাটি সিআর মামলা হিসেবে গ্রহণ করেন।
মামলাটি করেছেন দুমকি উপজেলা বিএনপির সদ্য বহিষ্কৃত কোষাধ্যক্ষ ও পীরতলা বাজার বণিক সমিতির সভাপতি মো. বশির উদ্দিন। অভিযোগে বলা হয়েছে, গত ১১ মে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের মূল ফটকের সামনে তাকে মারধর ও ভয়ভীতি দেখানো হয়।
মামলায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীসহ মোট ২২ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
অন্যদিকে আন্দোলনকারীদের দাবি, উপাচার্যের অপসারণ দাবিতে চলমান আন্দোলনের সময় দায়ের হওয়া প্রশাসনিক মামলার পাল্টা জবাব হিসেবেই এই মামলা করা হয়েছে। তাদের অভিযোগ, এটি একটি ‘সাজানো মামলা’।
বিশ্ববিদ্যালয়ের চলমান অস্থিরতার মধ্যেই নতুন এই মামলাকে ঘিরে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর সবার।

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

আপনার মতামত লিখুন