ঢাকা   শনিবার, ০৬ জুন ২০২৬
ইছামতি

ঝিনাইদহে জুমার পর উত্তেজনা: হামলার শিকার এনসিপি নেতা নাসীরুদ্দীন!

জেলা প্রতিনিধি

ঝিনাইদহে জুমার নামাজ শেষে হঠাৎ উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা।

স্থানীয় সূত্র জানায়, শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদে জুমার নামাজ আদায়ের পর বের হওয়ার সময় এ ঘটনা ঘটে। এনসিপি নেতাদের দাবি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতেই হামলা চালায়।

নাসীরুদ্দীন পাটওয়ারী ফেসবুক পোস্টে অভিযোগ করেন, পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করতে গিয়ে প্রথমে তাদের লক্ষ্য করে ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। পরে হকিস্টিক দিয়ে অতর্কিত হামলা চালানো হয়। তার দাবি, এতে তিনজনের মাথা ফেটে যায় এবং আরও কয়েকজন আহত হন।

তিনি আরও জানান, তাকেও কিল-ঘুষি মারা হয়েছে। হামলার সময় তার মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগও করেন তিনি।

ঘটনার পর এনসিপি নেতারা থানায় অবস্থান নিয়েছেন বলে জানা গেছে। নাসীরুদ্দীন বলেন, হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে অভিযুক্ত পক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

ইছামতি

শনিবার, ০৬ জুন ২০২৬

ঝিনাইদহে জুমার পর উত্তেজনা: হামলার শিকার এনসিপি নেতা নাসীরুদ্দীন!

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

ঝিনাইদহে জুমার নামাজ শেষে হঠাৎ উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা।

স্থানীয় সূত্র জানায়, শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদে জুমার নামাজ আদায়ের পর বের হওয়ার সময় এ ঘটনা ঘটে। এনসিপি নেতাদের দাবি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতেই হামলা চালায়।

নাসীরুদ্দীন পাটওয়ারী ফেসবুক পোস্টে অভিযোগ করেন, পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করতে গিয়ে প্রথমে তাদের লক্ষ্য করে ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। পরে হকিস্টিক দিয়ে অতর্কিত হামলা চালানো হয়। তার দাবি, এতে তিনজনের মাথা ফেটে যায় এবং আরও কয়েকজন আহত হন।

তিনি আরও জানান, তাকেও কিল-ঘুষি মারা হয়েছে। হামলার সময় তার মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগও করেন তিনি।

ঘটনার পর এনসিপি নেতারা থানায় অবস্থান নিয়েছেন বলে জানা গেছে। নাসীরুদ্দীন বলেন, হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে অভিযুক্ত পক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ইছামতি

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মোঃ আরমান চৌধুরী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ইছামতি