ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে হামের টিকা সংকট ও শিশুমৃত্যু নিয়ে মামলা
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, হামের টিকা সংকট ও চিকিৎসা ব্যবস্থাপনায় ব্যর্থতার কারণে দেশে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে।
সোমবার (৮ জুন) সকালে কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল মামলাটি করেন।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন—সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম, সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমান, ড. ইউনূসের তৎকালীন বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান এবং সাবেক স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবু জাফর।
মামলার অভিযোগে বলা হয়, টিকা আমদানি ও ক্রয় প্রক্রিয়ায় জটিলতা এবং প্রশাসনিক ব্যর্থতার কারণে টিকা সংকট তৈরি হয়, যা পরে দেশে হামের বিস্তার ও শিশুমৃত্যুর ঘটনায় প্রভাব ফেলে।
বাদী শেখ মজিবুর রহমান ইকবাল বলেন, দায়িত্ব পালনে অবহেলা ও টিকা ব্যবস্থাপনায় ব্যর্থতার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এবং দায়ীদের শাস্তি দাবি করেন তিনি।
এর আগে ইউনিসেফ জানিয়েছিল, টিকা সংকট নিয়ে একাধিকবার সরকারকে সতর্ক করা হয়েছিল এবং কয়েক দফা চিঠিও দেওয়া হয়েছিল।
আপনার মতামত লিখুন