ঢাকা   বুধবার, ১৭ জুন ২০২৬
ইছামতি

কারাগারে সংকট: ধারণক্ষমতার চেয়ে ৩২ হাজার বেশি বন্দি

স্টাফ রিপোর্টার

দেশের কারাগারগুলোতে ধারণক্ষমতার তুলনায় প্রায় দ্বিগুণ বন্দি থাকায় আবাসন সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (১৭ জুন) জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের এনসিপি দলীয় সদস্য মো. আবুল হাসনাতের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত ৭ জুন পর্যন্ত দেশের ৭৫টি কারাগারের অনুমোদিত ধারণক্ষমতা ৪৫ হাজার ১৩৬ জন। এর মধ্যে পুরুষ বন্দির জন্য ৪৩ হাজার ১০৭ এবং নারী বন্দির জন্য ২ হাজার ২৯টি আসন রয়েছে। তবে বর্তমানে এসব কারাগারে মোট ৭৭ হাজার ৪০ জন বন্দি আটক আছেন, যার মধ্যে ৭৪ হাজার ৯৬৩ জন পুরুষ এবং ২ হাজার ৭৭ জন নারী। ফলে কারাগারগুলোতে ধারণক্ষমতার প্রায় ১ দশমিক ৭ গুণ বন্দি অবস্থান করছেন।

তিনি বলেন, অতিরিক্ত বন্দির কারণে কয়েকটি কারাগারে আবাসন সংকট তৈরি হয়েছে। এ সমস্যা মোকাবিলায় ইতোমধ্যে বিশেষ কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ, সিলেট কেন্দ্রীয় কারাগার-২, ফেনী জেলা কারাগার-২ এবং খুলনা জেলা কারাগার-২ চালু করা হয়েছে।

এছাড়া কিশোরগঞ্জ জেলা কারাগার-২, মাদারীপুর জেলা কারাগার-২ ও পিরোজপুর জেলা কারাগার-২ শিগগিরই চালু করা হবে বলে জানান মন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ময়মনসিংহ, কুমিল্লা ও জামালপুর কারাগারের পুনর্নির্মাণ এবং নরসিংদীতে নতুন কারাগার নির্মাণকাজ চলমান রয়েছে। এসব প্রকল্প সম্পন্ন হলে বন্দি ধারণক্ষমতা আরও ২ হাজার ৯৫৫ জন বৃদ্ধি পেয়ে মোট ৪৮ হাজার ১৩১ জনে উন্নীত হবে।

পাশাপাশি রাজশাহী, রংপুর, নোয়াখালী, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি কারাগার পুনর্নির্মাণের প্রকল্পও গ্রহণ করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে দেশের কারাগারগুলোর ধারণক্ষমতা আরও বাড়বে বলে আশা করছে সরকার।

আপনার মতামত লিখুন

ইছামতি

বুধবার, ১৭ জুন ২০২৬

কারাগারে সংকট: ধারণক্ষমতার চেয়ে ৩২ হাজার বেশি বন্দি

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মোঃ আরমান চৌধুরী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ইছামতি