ঢাকা   সোমবার, ২৭ জুলাই ২০২৬
ইছামতি

রাষ্ট্রপতির সাংবিধানিক দায়মুক্তি রয়েছে, আদালতে মামলা গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আদালতে কোনো ধরনের মামলা করা যায় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের সময় সংবিধান অনুযায়ী তিনি বিশেষ সুবিধা ও দায়মুক্তির আওতায় ছিলেন।

রোববার (২৬ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী মো. সাহাবুদ্দিন যেসব সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারী, তা তিনি পাবেন। শারীরিক অসুস্থতার কারণেই তিনি রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তার পদত্যাগপত্রে বিষয়টি উল্লেখ করা হয়েছে এবং সংবিধান অনুযায়ী পদত্যাগের সুযোগ রয়েছে। স্পিকারও তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। পুরো প্রক্রিয়াটিই সাংবিধানিক ও আইনসম্মতভাবে সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতির পদে থাকাকালে সংবিধান অনুযায়ী তার বিশেষ সুরক্ষা বা ইমিউনিটি ছিল। ফলে দায়িত্ব পালনকালীন কোনো ফৌজদারি অপরাধ বা অন্য কোনো বিষয়ে তার বিরুদ্ধে আদালতে মামলা করার সুযোগ নেই।

সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিকভাবে কেউ তার সমালোচনা করতে পারেন, বক্তব্য দিতে পারেন কিংবা প্রতিবাদ জানাতে পারেন। গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে মানুষের মতপ্রকাশ ও প্রতিবাদের স্বাধীনতা থাকা উচিত। তবে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক পক্ষের উত্থাপিত অভিযোগগুলোকে সরকার গুরুত্ব দেওয়ার মতো কোনো বিষয় হিসেবে দেখছে না।

রাষ্ট্রপতির দায়িত্ব পালনের সময় মো. সাহাবুদ্দিন সংবিধান ও প্রচলিত বিধিবিধান অনুসরণ করেই দায়িত্ব পালন করেছেন বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার ভাষ্য, স্বৈরাচারী সরকারের শেষ সময় থেকে অন্তর্বর্তী সরকার এবং পরবর্তী রাজনৈতিক সরকারের সময়েও রাষ্ট্রপতির কাছ থেকে সরকার প্রয়োজনীয় সহযোগিতা পেয়েছে।

এদিকে লন্ডনে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মো. সাহাবুদ্দিনের ফোনে যোগাযোগের অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য বা প্রমাণ নেই। কোনো সংবাদ প্রকাশিত হলে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের কাছ থেকেই এর তথ্য-প্রমাণ সম্পর্কে জানতে হবে।

তিনি বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর সময়ে কারও সঙ্গে যোগাযোগের জন্য সরাসরি লন্ডনে যাওয়ার প্রয়োজন নেই। ইন্টারনেট ও আধুনিক যোগাযোগব্যবস্থার মাধ্যমে যেকোনো জায়গা থেকেই কথা বলা সম্ভব।

রাষ্ট্রপতি হওয়ার আগে মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সে সময় যদি কোনো অভিযোগ থেকে থাকে, তা সংশ্লিষ্ট সময়ের বিষয়। আইন অনুযায়ী সেই অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

ইছামতি

সোমবার, ২৭ জুলাই ২০২৬

রাষ্ট্রপতির সাংবিধানিক দায়মুক্তি রয়েছে, আদালতে মামলা গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মোঃ আরমান চৌধুরী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ইছামতি