ঢাকা   রোববার, ২৬ জুলাই ২০২৬
ইছামতি

চা শিল্পের সংকট সমাধানে বড় উদ্যোগ, বিশেষ কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক

ছবি:সংগ্রহ

দেশের চা শিল্পের উন্নয়ন, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের সংকট নিরসনে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

রোববার (২৬ জুলাই ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে দেশের চা শিল্পের উন্নয়ন নিয়ে আয়োজিত এক সভায় তিনি এ আশ্বাস দেন।

সভায় দেশের বিভিন্ন চা বাগানের মালিক ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা শিল্পটির বর্তমান পরিস্থিতি এবং নানা সংকটের কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। উৎপাদন ব্যয় বৃদ্ধি, অর্থায়নের সংকট, জ্বালানি ব্যয় এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার চ্যালেঞ্জসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। পাশাপাশি চা শিল্পের টেকসই উন্নয়নে বেশ কিছু দাবি ও প্রস্তাব উপস্থাপন করা হয়।

চা শিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন প্রধানমন্ত্রী। তিনি দেশের জাতীয় অর্থনীতিতে চা শিল্পের গুরুত্ব তুলে ধরে বলেন, এ খাতের উন্নয়নে সরকার প্রয়োজনীয় নীতিগত, আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেবে।

প্রধানমন্ত্রী বিদ্যমান ঋণের দায় সহজীকরণ, স্বল্প সুদে ঋণ প্রদানের উদ্যোগ এবং চাষের অনুপযোগী জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের সুযোগ তৈরির বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নেও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার কথা জানান তিনি।

চা শিল্পের দীর্ঘদিনের সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে কার্যকর সমাধান নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও অংশীজনদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশও দেন প্রধানমন্ত্রী।

সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের চা শিল্পে নতুন গতি সঞ্চার হবে এবং উৎপাদন বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চায়ের প্রতিযোগিতামূলক সক্ষমতা আরও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আপনার মতামত লিখুন

ইছামতি

রোববার, ২৬ জুলাই ২০২৬

চা শিল্পের সংকট সমাধানে বড় উদ্যোগ, বিশেষ কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

দেশের চা শিল্পের উন্নয়ন, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের সংকট নিরসনে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

রোববার (২৬ জুলাই ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে দেশের চা শিল্পের উন্নয়ন নিয়ে আয়োজিত এক সভায় তিনি এ আশ্বাস দেন।

সভায় দেশের বিভিন্ন চা বাগানের মালিক ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা শিল্পটির বর্তমান পরিস্থিতি এবং নানা সংকটের কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। উৎপাদন ব্যয় বৃদ্ধি, অর্থায়নের সংকট, জ্বালানি ব্যয় এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার চ্যালেঞ্জসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। পাশাপাশি চা শিল্পের টেকসই উন্নয়নে বেশ কিছু দাবি ও প্রস্তাব উপস্থাপন করা হয়।

চা শিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন প্রধানমন্ত্রী। তিনি দেশের জাতীয় অর্থনীতিতে চা শিল্পের গুরুত্ব তুলে ধরে বলেন, এ খাতের উন্নয়নে সরকার প্রয়োজনীয় নীতিগত, আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেবে।

প্রধানমন্ত্রী বিদ্যমান ঋণের দায় সহজীকরণ, স্বল্প সুদে ঋণ প্রদানের উদ্যোগ এবং চাষের অনুপযোগী জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের সুযোগ তৈরির বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নেও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার কথা জানান তিনি।

চা শিল্পের দীর্ঘদিনের সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে কার্যকর সমাধান নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও অংশীজনদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশও দেন প্রধানমন্ত্রী।

সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের চা শিল্পে নতুন গতি সঞ্চার হবে এবং উৎপাদন বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চায়ের প্রতিযোগিতামূলক সক্ষমতা আরও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ইছামতি

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মোঃ আরমান চৌধুরী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ইছামতি