ঢাকা   সোমবার, ২৭ জুলাই ২০২৬
ইছামতি

জাতীয় সংসদের বিদ্যমান সাউন্ড সিস্টেম আধুনিকায়ন ও প্রতিস্থাপনের লক্ষ্যে উচ্চপর্যায়ের একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উন্নত প্রযুক্তিনির্ভর আধুনিক সাউন্ড সিস্টেম স্থাপনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা এবং সম্ভাব্য প্রযুক্তিগত সমাধান উপস্থাপন করা হয়।

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে উচ্চপর্যায়ের সভা

অনলাইন ডেস্ক

ছবি:সংগ্রহ

সোমবার (২৭ জুলাই ২০২৬) সকালে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বিএনপি চেয়ারম্যান, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা জনাব তারেক রহমান, এমপির উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় জাতীয় সংসদের সাউন্ড ব্যবস্থাকে আরও আধুনিক, কার্যকর ও সময়োপযোগী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় জাতীয় সংসদের বর্তমান সাউন্ড সিস্টেমের আধুনিকায়নের প্রয়োজনীয়তা তুলে ধরে বিশ্বের বিভিন্ন উন্নত প্রযুক্তিনির্ভর সাউন্ড সিস্টেমের ওপর একটি বিস্তারিত উপস্থাপনা দেওয়া হয়। এ সময় গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে সম্ভাব্য প্রযুক্তিগত বিকল্প, বিদ্যমান অবকাঠামোর সঙ্গে নতুন প্রযুক্তির সমন্বয়, কারিগরি সক্ষমতা এবং প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্য পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

উপস্থাপনায় আধুনিক সাউন্ড সিস্টেমের প্রযুক্তিগত সক্ষমতা, শব্দের স্বচ্ছতা, নিরবচ্ছিন্ন কার্যকারিতা এবং সংসদীয় কার্যক্রম পরিচালনায় এর ব্যবহারিক সুবিধাগুলো বিশেষভাবে গুরুত্ব পায়। পাশাপাশি জাতীয় সংসদের অধিবেশন, গুরুত্বপূর্ণ আলোচনা ও অন্যান্য আনুষ্ঠানিক কার্যক্রমে সর্বোচ্চ মানের শব্দ পরিবেশ নিশ্চিত করতে কী ধরনের প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে, তা নিয়েও মতবিনিময় করা হয়।

সভায় সংশ্লিষ্ট অতিথিরা উপস্থাপিত বিভিন্ন প্রযুক্তিগত বিকল্প পর্যালোচনা করে তাঁদের মতামত দেন। একই সঙ্গে জাতীয় সংসদের প্রয়োজনীয়তা, ভবিষ্যৎ চাহিদা এবং কারিগরি সক্ষমতার বিষয় বিবেচনায় নিয়ে উপযুক্ত সাউন্ড সিস্টেম নির্বাচন ও বাস্তবায়নের ক্ষেত্রে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভায় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও জাতীয় সংসদের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জাতীয় সংসদের কার্যক্রমকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে সাউন্ড সিস্টেমের উন্নয়ন ও প্রতিস্থাপনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। সংশ্লিষ্টদের মতে, আধুনিক প্রযুক্তির সাউন্ড সিস্টেম স্থাপন করা হলে সংসদীয় কার্যক্রমে শব্দের মান ও শ্রবণযোগ্যতা আরও উন্নত হবে এবং অধিবেশন পরিচালনায় প্রযুক্তিগত সক্ষমতা বাড়বে।

আপনার মতামত লিখুন

ইছামতি

সোমবার, ২৭ জুলাই ২০২৬

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে উচ্চপর্যায়ের সভা

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মোঃ আরমান চৌধুরী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ইছামতি