ঢাকা   বুধবার, ১৭ জুন ২০২৬
ইছামতি

সংসদে আমির হামজার কড়া সমালোচনা

২০২৬-২৭ বাজেট লুটপাটের বাজেট,চানাচুর মার্কার মতো

স্টাফ রিপোর্টার

বাজেটে অর্থপাচার রোধ, শিল্পায়ন, শিক্ষা ও কৃষি খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি; ইসলামী বিশ্ববিদ্যালয় হয়ে রেললাইন বাস্তবায়নের আহ্বান

সংবাদ:

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে ‘লুটপাটের বাজেট’ আখ্যা দিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা। তিনি বলেন, এ বাজেট অনেকটা ‘চানাচুর মার্কার’ মতো—শুনতে ভালো লাগলেও বাস্তবে জনগণের জন্য কল্যাণকর নয়।

বুধবার (১৭ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বাজেটের বিভিন্ন দিক নিয়ে সমালোচনা ও সুপারিশ তুলে ধরেন তিনি।

আমির হামজা বলেন, জাতীয় বাজেটের মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের কল্যাণ নিশ্চিত করা। রাষ্ট্রীয় আয় বাড়াতে কর প্রশাসন আধুনিকায়ন, কর ফাঁকি ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের চাপ না বাড়িয়ে নতুন রাজস্ব উৎস খুঁজে বের করার আহ্বান জানান তিনি।

দেশের অন্যতম বড় সমস্যা বেকারত্ব উল্লেখ করে শিল্পায়নে অধিক গুরুত্ব দেওয়ার দাবি জানান এই সংসদ সদস্য। একই সঙ্গে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণার জন্য আরও বেশি অর্থ বরাদ্দের আহ্বান জানান।

মাদ্রাসা শিক্ষার প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর মাদ্রাসাগুলো দীর্ঘদিন ধরে অবহেলিত। ইবতেদায়ী মাদ্রাসা এবং প্রতিটি জেলা শহরে একটি করে ফাজিল ও কামিল মাদ্রাসা জাতীয়করণের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

কৃষি খাতের উন্নয়নে কৃষকদের জন্য স্বল্পমূল্যে সার ও বীজ সরবরাহ এবং কৃষি যন্ত্রপাতি শুল্কমুক্ত করার দাবি জানান আমির হামজা। পাশাপাশি রেল যোগাযোগ আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়-এ অধ্যয়নরত প্রায় ২০ থেকে ২২ হাজার শিক্ষার্থীর সুবিধার্থে বিশ্ববিদ্যালয় হয়ে রেললাইন চালুর উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা উচিত।

সরকারের বাজেট নিয়ে ‘আনন্দের বন্যা’ বইছে—এমন দাবিরও সমালোচনা করেন তিনি। তার ভাষ্য, বাজেট উপস্থাপনের পর দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে, যা জনমতের ভিন্ন চিত্র তুলে ধরে।

এ সময় বিগত সময়ের মতো বাজেটের অর্থ যেন পাচার না হয়, সে বিষয়ে সরকারের কাছ থেকে নিশ্চয়তা দাবি করেন তিনি। অর্থপাচার রোধে সরকারের সুস্পষ্ট ও কার্যকর নীতির অভাব রয়েছে বলেও মন্তব্য করেন এই সংসদ সদস্য।

আপনার মতামত লিখুন

ইছামতি

বুধবার, ১৭ জুন ২০২৬

২০২৬-২৭ বাজেট লুটপাটের বাজেট,চানাচুর মার্কার মতো

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মোঃ আরমান চৌধুরী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ইছামতি