ঢাকা   রোববার, ০২ আগস্ট ২০২৬
ইছামতি

স্ত্রী ইকরার আত্মহত্যা মামলা

জামিন নামঞ্জুর,কারাগারে অভিনেতা জাহের আলভী

স্টাফ রিপোর্টার

ঢাকার মিরপুরে নিজ বাসা থেকে স্ত্রী ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া আত্মহত্যায় প্ররোচনার মামলায় ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূইয়া (জাহের আলভী)কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিন-এর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন জাহের আলভী। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, দুপুরের দিকে আদালতে উপস্থিত হয়ে আইনজীবীদের মাধ্যমে জামিন আবেদন করেন অভিনেতা। তার পক্ষে শুনানিতে অংশ নেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আনোয়ার জাহিদ ভূইয়াসহ একাধিক আইনজীবী। অন্যদিকে বাদীপক্ষ জামিনের বিরোধিতা করে তাকে কারাগারে পাঠানোর আবেদন জানায়।

জামিন আবেদনে আলভীর পক্ষ দাবি করে, তিনি ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। প্রেমের বিয়েকে কেন্দ্র করে ব্যক্তিগত বিদ্বেষ ও প্রতিহিংসা থেকে তাকে হয়রানির উদ্দেশ্যে মামলায় আসামি করা হয়েছে। এছাড়া মামলার এজাহারে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই বলেও উল্লেখ করা হয়। আবেদনে আরও বলা হয়, মামলাটি দায়েরের সময় তিনি নাটকের শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছিলেন।

উল্লেখ্য, গত ১ মার্চ রাজধানীর মিরপুরে নিজ বাসার সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ইকরাকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ হাসপাতাল ও বাসা থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে।

পরবর্তীতে ইকরার মামা শেখ তানভীর আহমেদ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় জাহের আলভীর পাশাপাশি তার মা নাসরিন সুলতানা শিউলিকেও আসামি করা হয়েছে। বাদীপক্ষের অভিযোগ, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের মানসিক নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।

মামলাটি বর্তমানে তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মধ্যে রয়েছে। আদালতের পরবর্তী নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম চলবে।

আপনার মতামত লিখুন

ইছামতি

রোববার, ০২ আগস্ট ২০২৬

জামিন নামঞ্জুর,কারাগারে অভিনেতা জাহের আলভী

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মোঃ আরমান চৌধুরী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ইছামতি