ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
English
ই-পেপার
ইছামতী

সাবেক এমপি গাজী নজরুলের স্ত্রীর রহস্যজনক মৃত্যু

ছবি:সংগৃহিত

সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) রহস্যজনক মৃত্যুর ঘটনা সামনে এসেছে। পরিবার সূত্রে জানা গেছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে এই মৃত্যুকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

​ঘটনার বিষয়ে আলোচিত রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম রোববার (২০ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে লেখেন, “শেষ পর্যন্ত বাচ্চা মেয়েটাকে তারা মেরে ফেলল! ইয়া আল্লাহ, তুমি মেয়েটাকে জান্নাত নসিব করো। এই সমাজ তার অসহায়ত্বের সুযোগ নিয়েছে! তুমি তার প্রতি ইনসাফ করো আল্লাহ...”

​তার এই মন্তব্যকে কেন্দ্র করে নেটিজেনদের মধ্যে নতুন করে নানামুখী চর্চা শুরু হয়েছে। অনেকেই ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছেন।

​স্থানীয় সূত্র ও থানা সূত্রে জানা যায়, খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্তের রিপোর্ট ও প্রাথমিক তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটিকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের তদন্ত অব্যাহত রেখেছে।

আপনার মতামত লিখুন

ইছামতী

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

সাবেক এমপি গাজী নজরুলের স্ত্রীর রহস্যজনক মৃত্যু

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) রহস্যজনক মৃত্যুর ঘটনা সামনে এসেছে। পরিবার সূত্রে জানা গেছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে এই মৃত্যুকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

​ঘটনার বিষয়ে আলোচিত রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম রোববার (২০ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে লেখেন, “শেষ পর্যন্ত বাচ্চা মেয়েটাকে তারা মেরে ফেলল! ইয়া আল্লাহ, তুমি মেয়েটাকে জান্নাত নসিব করো। এই সমাজ তার অসহায়ত্বের সুযোগ নিয়েছে! তুমি তার প্রতি ইনসাফ করো আল্লাহ...”

​তার এই মন্তব্যকে কেন্দ্র করে নেটিজেনদের মধ্যে নতুন করে নানামুখী চর্চা শুরু হয়েছে। অনেকেই ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছেন।

​স্থানীয় সূত্র ও থানা সূত্রে জানা যায়, খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্তের রিপোর্ট ও প্রাথমিক তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটিকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের তদন্ত অব্যাহত রেখেছে।

ইছামতী

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মোঃ আরমান চৌধুরী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ইছামতী