জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান
ঢাকা: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান।
আজ ২১ সেপ্টেম্বর ২০২৬, সোমবার সকাল ৬টা ৫ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেন। সফরে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান তাঁর সঙ্গে রয়েছেন।
প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানাতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডা. আব্দুল মঈন খান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর এই সফরসঙ্গী প্রতিনিধিদলে রয়েছেন সরকারের কয়েকজন মন্ত্রিপরিষদ সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তা বৃন্দ।
আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভাষণে তিনি বাংলাদেশের নতুন রূপরেখা, গণতান্ত্রিক রূপান্তর, জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক অগ্রগতি ও রোহিঙ্গাদের টেকসই পুনর্বাসন সহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে বক্তব্য তুলে ধরবেন। এছাড়া সফরকালে জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেসসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সাথে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আপনার মতামত লিখুন