ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
English
ই-পেপার
ইছামতী

আখাউড়ায় বিজিবি সিপাহী গ্রেপ্তার



আখাউড়ায় বিজিবি সিপাহী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) | ১৯ অক্টোবর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অভিযান চালিয়ে তামিম রানা (২৪) নামের বিজিবির এক সিপাহী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৮ অক্টোবর) বিকালের দিকে আখাউড়া পৌরসভার দেবগ্রাম নয়াবাজার এলাকার মা জননী স্টোরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত তামিম রানা রাঙ্গামাটি পার্বত্য জেলার বরকল বিওপিতে ৪৫ ব্যাটালিয়ন বিজিবির অধীনে সিপাহী পদে কর্মরত রয়েছেন। তার বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার হরিরামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নিকুরকান্দা গ্রামে। তিনি মৃত আব্দুস সাত্তারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানা পুলিশের একটি দল আখাউড়া-মোগড়া বাজারগামী সড়কে এ অভিযান পরিচালনা করে। আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সামছুল হকের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ওমর ফারুক ও বিল্লাল হোসেনসহ পুলিশের অন্য সদস্যরা অংশ নেন।

পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত বিজিবি সদস্যকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

ইছামতী

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬


আখাউড়ায় বিজিবি সিপাহী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) | ১৯ অক্টোবর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অভিযান চালিয়ে তামিম রানা (২৪) নামের বিজিবির এক সিপাহী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৮ অক্টোবর) বিকালের দিকে আখাউড়া পৌরসভার দেবগ্রাম নয়াবাজার এলাকার মা জননী স্টোরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত তামিম রানা রাঙ্গামাটি পার্বত্য জেলার বরকল বিওপিতে ৪৫ ব্যাটালিয়ন বিজিবির অধীনে সিপাহী পদে কর্মরত রয়েছেন। তার বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার হরিরামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নিকুরকান্দা গ্রামে। তিনি মৃত আব্দুস সাত্তারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানা পুলিশের একটি দল আখাউড়া-মোগড়া বাজারগামী সড়কে এ অভিযান পরিচালনা করে। আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সামছুল হকের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ওমর ফারুক ও বিল্লাল হোসেনসহ পুলিশের অন্য সদস্যরা অংশ নেন।

পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত বিজিবি সদস্যকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।


ইছামতী

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মোঃ আরমান চৌধুরী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ইছামতী