ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
English
ই-পেপার
ইছামতী

সাবেক স্ত্রীসহ ৩ জনের বিরুদ্ধে হিরো আলমের মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

ছবি: সংগৃহীত

১৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রতারণা, অর্থ আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক স্ত্রী মোছা. সাথী খাতুনসহ তিনজনের বিরুদ্ধে আদালত অবমাননা ও ফৌজদারি মামলা করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তিনি এ মামলার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ বাদী হিরো আলমের জবানবন্দি রেকর্ড করেন এবং অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন।

মামলার অন্য দুই আসামি হলেন—হিরো আলমের কাজের দুই সাবেক সহযোগী আহসান হাবিব সেলিম ও মো. মহিদুল ইসলাম।

মামলার বিবরণী থেকে জানা যায়, আসামি সাথী খাতুন একসময় হিরো আলমের কাছে এসে মিউজিক ভিডিওতে কাজ করার সুযোগ চান এবং কাজ না পেলে অনাহারে দিন কাটানোর আকুতি জানান। মানবিক দিক বিবেচনা করে হিরো আলম তাকে বেশ কিছু মিউজিক ভিডিওতে কাজের সুযোগ করে দেন।

পরবর্তী সময়ে রামপুরার অফিসে গিয়ে সাথী হিরো আলমকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল শুরু করেন এবং বিয়ের জন্য জোরাজোরি করতে থাকেন। একপর্যায়ে তাদের বিয়ে হলেও পরবর্তীতে সম্পর্ক বজায় রাখা সম্ভব হয়নি। বর্তমানে সাথী তার সহযোগীদের সঙ্গে যোগসাজশ করে হিরো আলমের কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করছেন এবং টাকা না দিলে অর্থ আত্মসাৎ, নানা ধরনের প্রতারণাসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন বলে মামলায় অভিযোগ করা হয়।

আদালত বাদীর বক্তব্য গ্রহণ করে পিবিআইকে দ্রুত তদন্ত শেষে প্রতিবেদন জমাদানের নির্দেশ দিয়েছেন।

আপনার মতামত লিখুন

ইছামতী

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

সাবেক স্ত্রীসহ ৩ জনের বিরুদ্ধে হিরো আলমের মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

১৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রতারণা, অর্থ আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক স্ত্রী মোছা. সাথী খাতুনসহ তিনজনের বিরুদ্ধে আদালত অবমাননা ও ফৌজদারি মামলা করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তিনি এ মামলার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ বাদী হিরো আলমের জবানবন্দি রেকর্ড করেন এবং অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন।

মামলার অন্য দুই আসামি হলেন—হিরো আলমের কাজের দুই সাবেক সহযোগী আহসান হাবিব সেলিম ও মো. মহিদুল ইসলাম।

মামলার বিবরণী থেকে জানা যায়, আসামি সাথী খাতুন একসময় হিরো আলমের কাছে এসে মিউজিক ভিডিওতে কাজ করার সুযোগ চান এবং কাজ না পেলে অনাহারে দিন কাটানোর আকুতি জানান। মানবিক দিক বিবেচনা করে হিরো আলম তাকে বেশ কিছু মিউজিক ভিডিওতে কাজের সুযোগ করে দেন।

পরবর্তী সময়ে রামপুরার অফিসে গিয়ে সাথী হিরো আলমকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল শুরু করেন এবং বিয়ের জন্য জোরাজোরি করতে থাকেন। একপর্যায়ে তাদের বিয়ে হলেও পরবর্তীতে সম্পর্ক বজায় রাখা সম্ভব হয়নি। বর্তমানে সাথী তার সহযোগীদের সঙ্গে যোগসাজশ করে হিরো আলমের কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করছেন এবং টাকা না দিলে অর্থ আত্মসাৎ, নানা ধরনের প্রতারণাসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন বলে মামলায় অভিযোগ করা হয়।

আদালত বাদীর বক্তব্য গ্রহণ করে পিবিআইকে দ্রুত তদন্ত শেষে প্রতিবেদন জমাদানের নির্দেশ দিয়েছেন।

ইছামতী

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মোঃ আরমান চৌধুরী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ইছামতী