নাটোর-পাবনা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ১৪ জনের প্রাণহানি
নাটোর-পাবনা মহাসড়কের পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে ঘটে যাওয়া এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। সোমবার (২০ অক্টোবর) ভোর সাড়ে চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা আরও ৫ জনকে মৃত বলে ঘোষণা করেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। তাদের পরিচয় নিচে তুলে ধরা হলো: আনোয়ার হক (৩০): পিতা- বাবর আলী, গ্রাম- কনোপাড়া, উপজেলা- বাগমারা, জেলা- রাজশাহী। তাছফিয়া খাতুন (৮): পিতা- মৃত শহিদুল ইসলাম, গ্রাম- সুবিদখালী, উপজেলা- মির্জাগঞ্জ, জেলা- পটুয়াখালী। সোহাগ হোসেন (৩০): পিতা- ইউনুস আলী, গ্রাম- কাজীরহাট, উপজেলা- জাজিরা, জেলা- শরীয়তপুর। জুয়েল রানা (৪০): পিতা- জহুর উদ্দিন, গ্রাম- বড়কান্দি, উপজেলা- জাজিরা, জেলা- শরীয়তপুর। শালাল মোল্লা (৪৫): পিতা- জাহান উদ্দিন মোল্লা, গ্রাম- ডুবিসাহেবের গ্রাম, জেলা- শরীয়তপুর। শাহিন হোসেন (২৫): গ্রাম- কাজীরহাট, উপজেলা- জাজিরা, জেলা- শরীয়তপুর। সামাদ (৭০): উপজেলা- জাজিরা, জেলা- শরীয়তপুর। কাশেম (৩৫): জেলা- শরীয়তপুর। জহুর উদ্দিন: জেলা- শরীয়তপুর। সোহেল রানা (৪০): (বাসচালক) পিতা- আব্দুল হাকিম, গ্রাম- ফরহাদপুর, উপজেলা- গোদাগাড়ী, জেলা- রাজশাহী।
আপনার মতামত লিখুন