ঢাকা, ২০ মে: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রেখে জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। রাষ্ট্রপতি বলেন, দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা এবং যানজট নিরসনে আনসার-ভিডিপি সদস্যরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি যুব ও নারীদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরিতেও বাহিনীটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেনি বলেন, আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারিত্ব ও শৃঙ্খলাবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।
রাষ্ট্রপতি আরও বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও একটি আধুনিক, ন্যায়ভিত্তিক এবং অন্তর্ভুক্তিমূলক ‘নতুন বাংলাদেশ’ গঠনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিশ্বস্ত সহযাত্রী হিসেবে কাজ করবে বলে তিনি বিশ্বাস করেন।

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

আপনার মতামত লিখুন