ঢাকা   শনিবার, ০৬ জুন ২০২৬
ইছামতি

ইভি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্টাফ রিপোর্টার

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত স্পোর্টস কার ও ইলেকট্রিক ভেহিকল (ইভি) প্রদর্শনী পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) সকালে তিনি প্রদর্শনীতে উপস্থিত হয়ে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন মডেলের গাড়ি ঘুরে দেখেন।

পরিদর্শনের সময় বৈদ্যুতিক যানবাহনের নতুন প্রযুক্তি, নকশা ও সক্ষমতা সম্পর্কে সংশ্লিষ্ট প্রতিনিধিদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন প্রধানমন্ত্রী। তিনি প্রদর্শিত বিভিন্ন গাড়ির প্রযুক্তিগত বৈশিষ্ট্য ও সম্ভাবনা সম্পর্কেও আগ্রহ প্রকাশ করেন।

এসময় প্রধানমন্ত্রী পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর যানবাহনের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি দেশের ভবিষ্যৎ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আধুনিক প্রযুক্তিনির্ভর পরিবহনের সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রদর্শনীতে সংশ্লিষ্ট কর্মকর্তা, আয়োজক প্রতিষ্ঠান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

ইছামতি

শনিবার, ০৬ জুন ২০২৬

ইভি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত স্পোর্টস কার ও ইলেকট্রিক ভেহিকল (ইভি) প্রদর্শনী পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) সকালে তিনি প্রদর্শনীতে উপস্থিত হয়ে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন মডেলের গাড়ি ঘুরে দেখেন।

পরিদর্শনের সময় বৈদ্যুতিক যানবাহনের নতুন প্রযুক্তি, নকশা ও সক্ষমতা সম্পর্কে সংশ্লিষ্ট প্রতিনিধিদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন প্রধানমন্ত্রী। তিনি প্রদর্শিত বিভিন্ন গাড়ির প্রযুক্তিগত বৈশিষ্ট্য ও সম্ভাবনা সম্পর্কেও আগ্রহ প্রকাশ করেন।

এসময় প্রধানমন্ত্রী পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর যানবাহনের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি দেশের ভবিষ্যৎ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আধুনিক প্রযুক্তিনির্ভর পরিবহনের সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রদর্শনীতে সংশ্লিষ্ট কর্মকর্তা, আয়োজক প্রতিষ্ঠান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইছামতি

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মোঃ আরমান চৌধুরী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ইছামতি