ঢাকা   শনিবার, ১৩ জুন ২০২৬
ইছামতি

তিস্তা ব্যারেজে ২০ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা: তথ্য উপদেষ্টা

স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়

স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ব্যক্তিগত পরিচয়ে যে কেউ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন। তবে বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলীয় পদ-পদবী ব্যবহার করে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, যেকোনো দলের প্রার্থী ব্যক্তিগতভাবে নির্বাচন করতে চাইলে সেখানে সরকারিভাবে কোনো বাধা থাকবে না।

স্থানীয় অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, পদ্মা ব্যারেজের আদলে তিস্তা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা নেওয়া হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে বর্ষা মৌসুমে ভারতের দিক থেকে আসা পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে ব্যবহার করা হবে।

উপদেষ্টা আরও বলেন, তিস্তা এলাকায় ব্যারেজ বা রিজার্ভার নির্মাণে প্রায় ২০ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে। এই অর্থ বাংলাদেশ সরকারই বহন করতে সক্ষম। প্রয়োজনে বিদেশি সহায়তার সুযোগও রাখা হবে বলে তিনি জানান।

এছাড়া সীমান্ত পরিস্থিতি নিয়ে ‘পুশইন’ ইস্যু প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, বাংলাদেশকে চাপ দেওয়ার জন্য এ ধরনের ঘটনা ঘটছে না। পশ্চিমবঙ্গ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবেই এসব ঘটছে বলে তিনি দাবি করেন। তবে বিষয়টি সমাধানে দুই দেশের সরকারের মধ্যে শিগগিরই আলোচনা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এর আগে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, বাজেটে বরাদ্দের পর জুলাই-আগস্ট থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি আগামী এক বছরের মধ্যে দেশের সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনার কথাও জানানো হয়।

আপনার মতামত লিখুন

ইছামতি

শনিবার, ১৩ জুন ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মোঃ আরমান চৌধুরী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ইছামতি