ঢাকা   সোমবার, ২২ জুন ২০২৬
ইছামতি

৫ বছরে সব রাস্তাঘাট ও সেতুর কাজ শেষ হবে, উন্নয়নের গতি থামবে না”

তিন মাসে যা করেছি,আওয়ামী লীগ ১৫ বছরেও পারেনি — মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জেলা প্রতিনিধি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের উন্নয়ন কার্যক্রম ইতোমধ্যে পুরোদমে শুরু হয়েছে এবং আগামী পাঁচ বছরের মধ্যে দেশের বিভিন্ন এলাকার রাস্তাঘাট ও সেতুর কাজ সম্পন্ন করা হবে।

শনিবার (২০ জুন) মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা ভবেরচর গ্রামীণ বাজারে নবনির্মিত আধুনিক মার্কেট ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

মন্ত্রী দাবি করেন, সরকার পরিকল্পিতভাবে অবকাঠামো উন্নয়নের কাজ এগিয়ে নিচ্ছে এবং জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত বাস্তবায়নযোগ্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, দেশের প্রতিটি অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আধুনিক ও টেকসই করতে সরকার অঙ্গীকারবদ্ধ।

ভবেরচরে ২.৩৬ কোটি টাকার আধুনিক মার্কেট

বাংলাদেশ সরকারের অর্থায়নে গ্রামীণ বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় ভবেরচর গ্রামীণ বাজারে আধুনিক মার্কেট ভবন নির্মাণ করা হয়েছে। ২০২৪ সালের ১ জুলাই শুরু হওয়া প্রকল্পটি প্রায় ২ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার ৪৮০ টাকা ব্যয়ে বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), মুন্সীগঞ্জ। নির্মাণকাজ সম্পন্ন করেছে স্বপ্না কনস্ট্রাকশন লিমিটেড।

সড়ক উন্নয়ন ও নতুন সেতুর উদ্যোগ

অনুষ্ঠান শেষে মন্ত্রী গজারিয়া উপজেলার ব্র্যাক অফিস থেকে ইমামপুর ইউনিয়ন পরিষদ সড়কের ২ হাজার মিটার পুনর্বাসন ও উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পাশাপাশি রসুলপুর বাজার এলাকায় ফুলদী নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণস্থলও পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন মো. কামরুজ্জামান রতন, তাহসিনা রুশদীর লুনা, মো. বেলাল হোসেন, সৈয়দা নূরমহল আশরাফী এবং মেনহাজুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন

ইছামতি

সোমবার, ২২ জুন ২০২৬

তিন মাসে যা করেছি,আওয়ামী লীগ ১৫ বছরেও পারেনি — মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের উন্নয়ন কার্যক্রম ইতোমধ্যে পুরোদমে শুরু হয়েছে এবং আগামী পাঁচ বছরের মধ্যে দেশের বিভিন্ন এলাকার রাস্তাঘাট ও সেতুর কাজ সম্পন্ন করা হবে।

শনিবার (২০ জুন) মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা ভবেরচর গ্রামীণ বাজারে নবনির্মিত আধুনিক মার্কেট ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

মন্ত্রী দাবি করেন, সরকার পরিকল্পিতভাবে অবকাঠামো উন্নয়নের কাজ এগিয়ে নিচ্ছে এবং জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত বাস্তবায়নযোগ্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, দেশের প্রতিটি অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আধুনিক ও টেকসই করতে সরকার অঙ্গীকারবদ্ধ।

ভবেরচরে ২.৩৬ কোটি টাকার আধুনিক মার্কেট

বাংলাদেশ সরকারের অর্থায়নে গ্রামীণ বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় ভবেরচর গ্রামীণ বাজারে আধুনিক মার্কেট ভবন নির্মাণ করা হয়েছে। ২০২৪ সালের ১ জুলাই শুরু হওয়া প্রকল্পটি প্রায় ২ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার ৪৮০ টাকা ব্যয়ে বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), মুন্সীগঞ্জ। নির্মাণকাজ সম্পন্ন করেছে স্বপ্না কনস্ট্রাকশন লিমিটেড।

সড়ক উন্নয়ন ও নতুন সেতুর উদ্যোগ

অনুষ্ঠান শেষে মন্ত্রী গজারিয়া উপজেলার ব্র্যাক অফিস থেকে ইমামপুর ইউনিয়ন পরিষদ সড়কের ২ হাজার মিটার পুনর্বাসন ও উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পাশাপাশি রসুলপুর বাজার এলাকায় ফুলদী নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণস্থলও পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন মো. কামরুজ্জামান রতন, তাহসিনা রুশদীর লুনা, মো. বেলাল হোসেন, সৈয়দা নূরমহল আশরাফী এবং মেনহাজুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ইছামতি

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মোঃ আরমান চৌধুরী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ইছামতি