ঢাকা   সোমবার, ২২ জুন ২০২৬
ইছামতি

শুরু হচ্ছে রাষ্ট্রীয় সফরের মূল পর্ব

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

স্টাফ রিপোর্টার

দুই দিনের সফল মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় সোমবার (২২ জুন) বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তিনি চীনের দালিয়ান শহরের উদ্দেশে যাত্রা করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, দালিয়ানে দুই দিনের ব্যস্ত কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী বেইজিং সফরে যাবেন। সেখানে তাঁর রাষ্ট্রীয় সফরের মূল কার্যক্রম অনুষ্ঠিত হবে।

দালিয়ানে অবস্থানকালে প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সামার দাভোস ২০২৬-এ অংশ নেবেন। সম্মেলনের পাশাপাশি বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠকেও যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল বুঙ্গা রায় কমপ্লেক্সে প্রধানমন্ত্রীকে বিদায় জানান জুলফিকলি হাসান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের হাই কমিশনার মনজুরুল করিম এবং ডেপুটি হাই কমিশনার শাহানারা মলিকা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের মাধ্যমে সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফর। সফরের অংশ হিসেবে ২৩ ও ২৪ জুন দালিয়ানে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নেবেন তিনি। ‘সামার দাভোস’ নামে পরিচিত এ সম্মেলনে বিশ্বের শীর্ষ নীতিনির্ধারক, ব্যবসায়ী, প্রযুক্তিবিদ ও উদ্ভাবকেরা বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তি ও টেকসই উন্নয়ন নিয়ে মতবিনিময় করবেন।

সম্মেলনের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী ‘ক্লাইমেট লিডারশিপ ইন আ শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ’ শীর্ষক অধিবেশনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন। এছাড়া চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং আয়োজিত স্বাগত নৈশভোজেও অংশ নেবেন তিনি।

২৪ জুন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার পর প্রধানমন্ত্রী ট্রেনে করে বেইজিংয়ের উদ্দেশে রওনা হবেন। সফরকালে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন ডায়াওইউতাই স্টেট গেস্টহাউস-এ অবস্থান করবেন।

বেইজিংয়ে অবস্থানকালে চীনের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রী, আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা এবং নীতিনির্ধারকদের সঙ্গে তাঁর একাধিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ২৫ জুন গ্রেট হল অব দ্য পিপল-এ চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তিনি। বৈঠক শেষে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে।

সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শি জিনপিং-এর বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

বিশ্লেষকদের মতে, এই সফর বাংলাদেশ ও চীনের কৌশলগত অংশীদারত্ব, বাণিজ্য, বিনিয়োগ এবং অবকাঠামোগত সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

ইছামতি

সোমবার, ২২ জুন ২০২৬

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মোঃ আরমান চৌধুরী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ইছামতি