ঢাকা   শনিবার, ০৪ জুলাই ২০২৬
ইছামতি

'আওয়ামী লীগের রাজনীতির অধ্যায় শেষ'—কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

অনলাইন ডেস্ক

ছবি;সংগ্রহ

ঢাকা, শনিবার (৪ জুলাই ২০২৬): বর্তমানে নিষিদ্ধ কার্যক্রমে থাকা বাংলাদেশ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘জুলাই জাতীয় সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জুলাই আন্দোলনের প্রসঙ্গ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনের সময় তারেক রহমানের সঙ্গে নিয়মিত আলোচনা করে নির্ঘুম রাত পার করতে হয়েছে। দলকে সুসংগঠিত রাখা এবং অরাজনৈতিক পরিচয়ে আন্দোলনের সফল সমাপ্তি ঘটানোর পেছনে অনেক অজানা ঘটনা রয়েছে, যা ছিল ‘পর্দার অন্তরালের’ বাস্তবতা।

তিনি বলেন, আগামীর বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের প্রত্যাশা অনেক বেশি উল্লেখ করে তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় ধৈর্য ধারণ করা জরুরি এবং সরকার পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছে।

সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা বিদেশে অবস্থান করে দেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।

তিনি দাবি করেন, আওয়ামী লীগের রাজনৈতিক পতন ইতোমধ্যেই ঘটেছে এবং দলটি আর বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারবে না। তাঁর ভাষায়, ‘রাজনৈতিকভাবে তাদের দাফন হয়ে গেছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে শিগগিরই বিচারের আওতায় আনা হবে।

বক্তব্যের শেষদিকে তিনি জুলাই আন্দোলনের চেতনাকে ব্যক্তিস্বার্থে ব্যবহার না করার আহ্বান জানিয়ে বলেন, ‘চেতনা নিয়ে ব্যবসা করা উচিত নয়। যারা চেতনা বিক্রি করবে, দেশের মানুষই তাদের যথাযথ জবাব দেবে।’

আপনার মতামত লিখুন

ইছামতি

শনিবার, ০৪ জুলাই ২০২৬

'আওয়ামী লীগের রাজনীতির অধ্যায় শেষ'—কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

ঢাকা, শনিবার (৪ জুলাই ২০২৬): বর্তমানে নিষিদ্ধ কার্যক্রমে থাকা বাংলাদেশ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘জুলাই জাতীয় সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জুলাই আন্দোলনের প্রসঙ্গ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনের সময় তারেক রহমানের সঙ্গে নিয়মিত আলোচনা করে নির্ঘুম রাত পার করতে হয়েছে। দলকে সুসংগঠিত রাখা এবং অরাজনৈতিক পরিচয়ে আন্দোলনের সফল সমাপ্তি ঘটানোর পেছনে অনেক অজানা ঘটনা রয়েছে, যা ছিল ‘পর্দার অন্তরালের’ বাস্তবতা।

তিনি বলেন, আগামীর বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের প্রত্যাশা অনেক বেশি উল্লেখ করে তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় ধৈর্য ধারণ করা জরুরি এবং সরকার পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছে।

সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা বিদেশে অবস্থান করে দেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।

তিনি দাবি করেন, আওয়ামী লীগের রাজনৈতিক পতন ইতোমধ্যেই ঘটেছে এবং দলটি আর বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারবে না। তাঁর ভাষায়, ‘রাজনৈতিকভাবে তাদের দাফন হয়ে গেছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে শিগগিরই বিচারের আওতায় আনা হবে।

বক্তব্যের শেষদিকে তিনি জুলাই আন্দোলনের চেতনাকে ব্যক্তিস্বার্থে ব্যবহার না করার আহ্বান জানিয়ে বলেন, ‘চেতনা নিয়ে ব্যবসা করা উচিত নয়। যারা চেতনা বিক্রি করবে, দেশের মানুষই তাদের যথাযথ জবাব দেবে।’

ইছামতি

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মোঃ আরমান চৌধুরী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ইছামতি