ঢাকা   শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
English
ই-পেপার
ইছামতি

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল,মহাসচিবের পদও ছাড়লেন

অনলাইন ডেস্ক

ছবি:সংগৃহীত

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার পরপরই বিএনপির মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আনন্দের সঙ্গে জানাচ্ছি, দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করা হয়েছে।’

তিনি জানান, রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার সঙ্গে সঙ্গেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। এ বিষয়ে তিনি নিজেই সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে অবহিত করেছেন।

বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের প্রার্থিতা নিয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে দলের কয়েকজন যুগ্ম মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির নেতারা সেখানে উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন ধরে বিএনপির গুরুত্বপূর্ণ নেতৃত্বে থেকে দলটির বিভিন্ন রাজনৈতিক আন্দোলন ও কর্মসূচিতে নেতৃত্ব দিয়ে আসছেন। এবার রাষ্ট্রপতি পদে তাঁর প্রার্থিতা ঘোষণার মধ্য দিয়ে দেশের রাজনীতিতে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।

রাষ্ট্রপতি পদে নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়ায় পরবর্তী সময়ে তাঁর মনোনয়নসহ অন্যান্য সাংবিধানিক কার্যক্রম সম্পন্ন হবে।

আপনার মতামত লিখুন

ইছামতি

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল,মহাসচিবের পদও ছাড়লেন

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার পরপরই বিএনপির মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আনন্দের সঙ্গে জানাচ্ছি, দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করা হয়েছে।’

তিনি জানান, রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার সঙ্গে সঙ্গেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। এ বিষয়ে তিনি নিজেই সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে অবহিত করেছেন।

বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের প্রার্থিতা নিয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে দলের কয়েকজন যুগ্ম মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির নেতারা সেখানে উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন ধরে বিএনপির গুরুত্বপূর্ণ নেতৃত্বে থেকে দলটির বিভিন্ন রাজনৈতিক আন্দোলন ও কর্মসূচিতে নেতৃত্ব দিয়ে আসছেন। এবার রাষ্ট্রপতি পদে তাঁর প্রার্থিতা ঘোষণার মধ্য দিয়ে দেশের রাজনীতিতে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।

রাষ্ট্রপতি পদে নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়ায় পরবর্তী সময়ে তাঁর মনোনয়নসহ অন্যান্য সাংবিধানিক কার্যক্রম সম্পন্ন হবে।

ইছামতি

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মোঃ আরমান চৌধুরী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ইছামতি