ঢাকা   শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
English
ই-পেপার
ইছামতি

প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এক প্রবাসী পরিবারের কাছ থেকে স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩০ আগস্ট (রোববার) পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

  • মো. রিপন (২৭): সভাপতি, বিমানবন্দর থানা ছাত্রদল

  • আল-আমিন শান্ত (২৭): সাধারণ সম্পাদক, বিমানবন্দর থানা ছাত্রদল

  • আব্দুর রউফ (৪০): সভাপতি, বিমানবন্দর সাংগঠনিক ইউনিট বিএনপি

মামলার এজাহার সূত্রের বরাতে জানা যায়, গত ২৯ আগস্ট ভুক্তভোগী মো. সুমন নামে এক ব্যক্তি বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলাটি (মামলা নম্বর: ৪৬) দায়ের করেন।

সুমন জানান, তার বড় ভাই কাউসার দীর্ঘদিন ধরে মালয়েশিয়া প্রবাসী। বোনের বিয়ে ও পারিবারিক ব্যবহারের জন্য তার ভাই দেশ থেকে ২০০ গ্রাম স্বর্ণালংকার এক পরিচিত ব্যক্তির মাধ্যমে দেশে পাঠান। সেই স্বর্ণালংকার সংগ্রহ করে বিমানবন্দর এলাকা পার হওয়ার সময় বলাকা ভবনের বিপরীত পাশের মহাসড়কে পৌঁছালে আসামিরা তাদের পথ রোধ করে।

আসামিরা ভুক্তভোগীদের ভয়ভীতি দেখাতে রাজনৈতিক তকমা ব্যবহার করে বলে, "আমরা আওয়ামী লীগ ও ছাত্রলীগ করি, আমাদের কাছে বোমা আছে"— এ কথা বলে তারা এলোপাতাড়ি কিল-ঘুষি ও মারধর শুরু করে। মারধরের একপর্যায়ে তারা ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনার সময় এক পথচারী পুরো বিষয়টি নিজের মোবাইল ফোনে ধারণ করেন এবং স্থানীয়রা ভুক্তভোগীদের উদ্ধার করে।

ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মির্জা তারেক বেগ জানান, প্রবাসীর ভাইয়ের দায়ের করা মামলার প্রেক্ষিতে তদন্ত চালিয়ে ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত হয়ে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেছে।

ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া স্বর্ণ উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

বিষয় : বিমানবন্দর

আপনার মতামত লিখুন

ইছামতি

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এক প্রবাসী পরিবারের কাছ থেকে স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩০ আগস্ট (রোববার) পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

  • মো. রিপন (২৭): সভাপতি, বিমানবন্দর থানা ছাত্রদল

  • আল-আমিন শান্ত (২৭): সাধারণ সম্পাদক, বিমানবন্দর থানা ছাত্রদল

  • আব্দুর রউফ (৪০): সভাপতি, বিমানবন্দর সাংগঠনিক ইউনিট বিএনপি

মামলার এজাহার সূত্রের বরাতে জানা যায়, গত ২৯ আগস্ট ভুক্তভোগী মো. সুমন নামে এক ব্যক্তি বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলাটি (মামলা নম্বর: ৪৬) দায়ের করেন।

সুমন জানান, তার বড় ভাই কাউসার দীর্ঘদিন ধরে মালয়েশিয়া প্রবাসী। বোনের বিয়ে ও পারিবারিক ব্যবহারের জন্য তার ভাই দেশ থেকে ২০০ গ্রাম স্বর্ণালংকার এক পরিচিত ব্যক্তির মাধ্যমে দেশে পাঠান। সেই স্বর্ণালংকার সংগ্রহ করে বিমানবন্দর এলাকা পার হওয়ার সময় বলাকা ভবনের বিপরীত পাশের মহাসড়কে পৌঁছালে আসামিরা তাদের পথ রোধ করে।

আসামিরা ভুক্তভোগীদের ভয়ভীতি দেখাতে রাজনৈতিক তকমা ব্যবহার করে বলে, "আমরা আওয়ামী লীগ ও ছাত্রলীগ করি, আমাদের কাছে বোমা আছে"— এ কথা বলে তারা এলোপাতাড়ি কিল-ঘুষি ও মারধর শুরু করে। মারধরের একপর্যায়ে তারা ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনার সময় এক পথচারী পুরো বিষয়টি নিজের মোবাইল ফোনে ধারণ করেন এবং স্থানীয়রা ভুক্তভোগীদের উদ্ধার করে।

ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মির্জা তারেক বেগ জানান, প্রবাসীর ভাইয়ের দায়ের করা মামলার প্রেক্ষিতে তদন্ত চালিয়ে ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত হয়ে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেছে।

ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া স্বর্ণ উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

ইছামতি

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মোঃ আরমান চৌধুরী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ইছামতি