ঢাকা   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
English
ই-পেপার
ইছামতি

ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

২ সেপ্টেম্বর ২০২৬: ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শুরু হয়েছে।

শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে ডেঙ্গু মোকাবিলায় পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও নিজ নিজ বাড়ি, আঙিনা, ছাদ, ড্রেন ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।

অভিযানের আওতায় দেশের বিভিন্ন জেলা, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন এলাকায় মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে জমে থাকা পানি ও আবর্জনা অপসারণের পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে।

এ সময় সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে এ কর্মসূচিতে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বক্তারা বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণ শুধু সরকারের একার দায়িত্ব নয়; এটি একটি সামাজিক দায়িত্ব। বাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে এডিস মশার বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

সরকারের এই উদ্যোগের সফল বাস্তবায়নে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে ডেঙ্গুর ঝুঁকি কমানো এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

আপনার মতামত লিখুন

ইছামতি

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

২ সেপ্টেম্বর ২০২৬: ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শুরু হয়েছে।

শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে ডেঙ্গু মোকাবিলায় পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও নিজ নিজ বাড়ি, আঙিনা, ছাদ, ড্রেন ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।

অভিযানের আওতায় দেশের বিভিন্ন জেলা, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন এলাকায় মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে জমে থাকা পানি ও আবর্জনা অপসারণের পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে।

এ সময় সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে এ কর্মসূচিতে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বক্তারা বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণ শুধু সরকারের একার দায়িত্ব নয়; এটি একটি সামাজিক দায়িত্ব। বাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে এডিস মশার বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

সরকারের এই উদ্যোগের সফল বাস্তবায়নে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে ডেঙ্গুর ঝুঁকি কমানো এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

ইছামতি

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মোঃ আরমান চৌধুরী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ইছামতি