ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
English
ই-পেপার
ইছামতী

মাঝআকাশে এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে জরুরি অবতরণ ঢাকায়, ভারতীয় রোগীর মৃত্যু

ছবি: সংগৃহীত

ভারতের আগরতলা থেকে রোগী নিয়ে কলকাতা যাওয়ার পথে মাঝআকাশে একটি এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। তবে আশঙ্কাজনক অবস্থায় থাকা অসুস্থ নারীকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি; চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেছেন।

আজ রোববার (১৮ অক্টোবর) দুপুরে এ ঘটনাটি ঘটে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র অফিসার মো. রিয়াজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, জরুরি চিকিৎসার উদ্দেশ্যে ভারতের আগরতলা থেকে এক অসুস্থ নারীকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছিল। কিন্তু পথিমধ্যে মাঝআকাশে কারিগরি ত্রুটির কারণে আকাশযানটির একটি দরজা হঠাৎ খুলে যায়।

এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে পাইলট দ্রুত ঢাকা এয়ার ট্রাফিক কন্ট্রোলের (ATC) সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুমতি চান। অনুমতি পাওয়ার পর এয়ার অ্যাম্বুলেন্সটি নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

অবতরণের পর পরই মুমূর্ষু অবস্থায় থাকা ওই নারী রোগীকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

ঘটনাটি কীভাবে ঘটল এবং কোনো যান্ত্রিক ত্রুটি বা গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট বিমান চালনা কর্তৃপক্ষ বিষয়টি পর্যালোচনা করছে।

আপনার মতামত লিখুন

ইছামতী

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

মাঝআকাশে এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে জরুরি অবতরণ ঢাকায়, ভারতীয় রোগীর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

ভারতের আগরতলা থেকে রোগী নিয়ে কলকাতা যাওয়ার পথে মাঝআকাশে একটি এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। তবে আশঙ্কাজনক অবস্থায় থাকা অসুস্থ নারীকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি; চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেছেন।

আজ রোববার (১৮ অক্টোবর) দুপুরে এ ঘটনাটি ঘটে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র অফিসার মো. রিয়াজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, জরুরি চিকিৎসার উদ্দেশ্যে ভারতের আগরতলা থেকে এক অসুস্থ নারীকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছিল। কিন্তু পথিমধ্যে মাঝআকাশে কারিগরি ত্রুটির কারণে আকাশযানটির একটি দরজা হঠাৎ খুলে যায়।

এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে পাইলট দ্রুত ঢাকা এয়ার ট্রাফিক কন্ট্রোলের (ATC) সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুমতি চান। অনুমতি পাওয়ার পর এয়ার অ্যাম্বুলেন্সটি নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

অবতরণের পর পরই মুমূর্ষু অবস্থায় থাকা ওই নারী রোগীকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

ঘটনাটি কীভাবে ঘটল এবং কোনো যান্ত্রিক ত্রুটি বা গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট বিমান চালনা কর্তৃপক্ষ বিষয়টি পর্যালোচনা করছে।

ইছামতী

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মোঃ আরমান চৌধুরী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ইছামতী