ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
English
ই-পেপার
ইছামতী

মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও জাহাজ হামলার জের: বিশ্ববাজারে ফের তেলের দামে বড় লাফ

ছবি: সংগৃহীত

ধ্যপ্রাচ্যে শান্তি আলোচনার অনিশ্চয়তা এবং কৌশলগত নৌপথে তেলবাহী জাহাজে হামলার ঘটনার মধ্যে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের উর্ধ্বগতি দেখা গেছে। বুধবার (২১ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ও মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)—উভয় ধরনের জ্বালানি তেলের দাম ১ শতাংশেরও বেশি বেড়েছে।

বাজারের হালনাগাদ তথ্য অনুযায়ী, লেনদেনের একপর্যায়ে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ১.৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১০.৩৮ ডলারে পৌঁছায়। অন্যদিকে মার্কিন ডব্লিউটিআই ক্রুডের দাম ১.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৯৯.১৮ ডলারে দাঁড়ায়।

বাজার বিশ্লেষণকারী সংস্থা ‘ডিবিএস’-এর জ্বালানি গবেষণা প্রধান সুভ্র সরকার জানান, মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে কাতার বা পাকিস্তানের মধ্যস্থতায় সম্ভাব্য শান্তি চুক্তির আশা অনিশ্চিত হয়ে পড়েছে। একই সময়ে আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের (এপিআই) প্রকাশিত তথ্যে যুক্তরাষ্ট্রের তেলের মজুত হ্রাসের চিত্র উঠে এসেছে। এ দুই খবরের প্রভাবেই মূলতঃ বাজারে তেলের দরবৃদ্ধি ঘটেছে।

ভূ-রাজনৈতিক পরিমণ্ডলে উত্তেজনা আরও বাড়ার ইঙ্গিত মিলেছে তেহরান থেকে। ইরানে সফররত পাকিস্তানি সেনাপ্রধানের সঙ্গে এক বৈঠকে ইরানি কর্তৃপক্ষ পরিষ্কার বার্তা দিয়েছে যে, তাদের মূল শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা সংলাপে বসবে না তারা।

এদিকে সামুদ্রিক নিরাপত্তা ও পর্যবেক্ষণকারী সংস্থা ‘কেপলার’ (Kpler) জানিয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সমুদ্রপথে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি তীব্র ঝুঁকিতে রয়েছে। গত দুই সপ্তাহে ওই অঞ্চলে অন্তত ১৮টি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। সংস্থাটির মতে, ইরান শুধু কৌশলগত প্রণালেই সীমাবদ্ধ থাকছে না, বরং ওমান উপসাগরেও তেলবাহী ট্যাংকারগুলোকে লক্ষ্যবস্তু বানিয়ে অভিযান সম্প্রসারিত করছে।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে নৌ-পরিবহন ব্যাহত হওয়া এবং সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ার এই আশঙ্কা বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদি অস্থিরতা তৈরি করতে পারে।

আপনার মতামত লিখুন

ইছামতী

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও জাহাজ হামলার জের: বিশ্ববাজারে ফের তেলের দামে বড় লাফ

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মোঃ আরমান চৌধুরী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ইছামতী