দল চায়নি, বিশেষ কারণে নিজে থেকেই পদত্যাগ করছি: ইশরাক হোসেন
দলীয় সিদ্ধান্ত বা কোনো ধরনের চাপ নয়, বরং নিজের সিদ্ধান্তেই স্বপ্রণোদিত হয়ে প্রতিমন্ত্রীর পদ ছাড়ছেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী প্রকৌশলী ইশরাক হোসেন।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে পদত্যাগের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দিতে সংবাদ সম্মেলনে আসার পূর্বে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইশরাক হোসেন এসব কথা বলেন।
সংবাদকর্মীদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “দল কিন্তু পদত্যাগ করতে চায়নি, আমি নিজে থেকেই পদত্যাগ করছি। একটি বিশেষ কারণে আমাকে এই সিদ্ধান্ত নিতে এবং পদত্যাগ করতে হচ্ছে।”
অব্যাহতি বা পদত্যাগের কারণটি গোপনীয় রাখলেও মাদকবিরোধী অবস্থান অনড় রাখার অঙ্গীকার ব্যক্ত করে সাবেক এই প্রতিমন্ত্রী আরও যোগ করেন, “বিশেষ কারণে আমাকে পদ ছাড়তে হলেও মাদকের বিরুদ্ধে যে যুদ্ধ আমি শুরু করেছি, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
আপনার মতামত লিখুন