ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
English
ই-পেপার
ইছামতী

সাইবার হামলার আলামত: জনতা ব্যাংকের ওয়েবসাইট সাময়িক বন্ধ, সচলের চেষ্টা চলছে

ছবি: সংগৃহীত

রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলার আলামত শনাক্ত হওয়ার পর আগাম সতর্কতার অংশ হিসেবে তা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ওয়েবসাইটটিতে অন্তত দুটি স্থানে স্প্যাম ও ম্যালওয়্যারের চিহ্ন পাওয়া গেছে। টানা পাঁচ দিনের ছুটি শেষে ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম শুরু হলেও আজ রোববার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টা পর্যন্ত ওয়েবসাইটটি পুনরায় চালু করা সম্ভব হয়নি।

ব্যাংকটির তথ্যপ্রযুক্তি (আইটি) বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ওয়েবসাইটের দুটি স্থানে হামলার আলামত শনাক্ত করা হয়েছে। বর্তমানে ত্রুটি ও নিরাপত্তা ঝুঁকিগুলো চিহ্নিত করে পুরো ব্যবস্থা নিরাপদ করার কাজ দ্রুত গতিতে চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে আজকের মধ্যেই ওয়েবসাইটটি পূর্ণ নিরাপদ অবস্থায় সচল করা যাবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে, জনতা ব্যাংকে বর্তমানে ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদটি শূন্য থাকায় এ বিষয়ে ব্যাংকটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গত ১৯ অক্টোবর তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমানের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে সরকার। এর পরপরই দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ব্যাংক খাতে টানা পাঁচ দিনের ছুটি শুরু হয়।

উল্লেখ্য, সম্প্রতি বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপি (PHP)-তে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে সাইবার হামলার বড় ধরনের আশঙ্কা তৈরি হয়। এই উদ্ভূত পরিস্থিতিতে গত ২১ অক্টোবর ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা সংস্থা 'এনিসা' (ENISA) ও অন্যান্য সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলো বিশ্বব্যাপী যৌথ সতর্কতা জারি করে।

আপনার মতামত লিখুন

ইছামতী

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

সাইবার হামলার আলামত: জনতা ব্যাংকের ওয়েবসাইট সাময়িক বন্ধ, সচলের চেষ্টা চলছে

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলার আলামত শনাক্ত হওয়ার পর আগাম সতর্কতার অংশ হিসেবে তা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ওয়েবসাইটটিতে অন্তত দুটি স্থানে স্প্যাম ও ম্যালওয়্যারের চিহ্ন পাওয়া গেছে। টানা পাঁচ দিনের ছুটি শেষে ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম শুরু হলেও আজ রোববার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টা পর্যন্ত ওয়েবসাইটটি পুনরায় চালু করা সম্ভব হয়নি।

ব্যাংকটির তথ্যপ্রযুক্তি (আইটি) বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ওয়েবসাইটের দুটি স্থানে হামলার আলামত শনাক্ত করা হয়েছে। বর্তমানে ত্রুটি ও নিরাপত্তা ঝুঁকিগুলো চিহ্নিত করে পুরো ব্যবস্থা নিরাপদ করার কাজ দ্রুত গতিতে চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে আজকের মধ্যেই ওয়েবসাইটটি পূর্ণ নিরাপদ অবস্থায় সচল করা যাবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে, জনতা ব্যাংকে বর্তমানে ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদটি শূন্য থাকায় এ বিষয়ে ব্যাংকটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গত ১৯ অক্টোবর তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমানের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে সরকার। এর পরপরই দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ব্যাংক খাতে টানা পাঁচ দিনের ছুটি শুরু হয়।

উল্লেখ্য, সম্প্রতি বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপি (PHP)-তে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে সাইবার হামলার বড় ধরনের আশঙ্কা তৈরি হয়। এই উদ্ভূত পরিস্থিতিতে গত ২১ অক্টোবর ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা সংস্থা 'এনিসা' (ENISA) ও অন্যান্য সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলো বিশ্বব্যাপী যৌথ সতর্কতা জারি করে।

ইছামতী

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মোঃ আরমান চৌধুরী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ইছামতী