ঢাকা   শনিবার, ০৬ জুন ২০২৬
ইছামতি

হামলা হলে ইসরায়েলে পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েল পুনরায় বোমাবর্ষণ করলে তা আর কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং এর জবাবে তাৎক্ষণিক পাল্টা সামরিক পদক্ষেপ নেওয়া হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট করে জানিয়েছেন, বৈরুতে যেকোনো ধরনের হামলা মানেই হবে সদ্য ঘোষিত যুদ্ধবিরতি চুক্তিকে সম্পূর্ণভাবে লঙ্ঘন করা।আরব গণমাধ্যম ‘আল মায়াদিন’-কে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, আমরা মার্কিন পক্ষকে স্পষ্ট জানিয়ে দিয়েছি, বৈরুতে হামলা চালানো হলে ইরান কোনো অবস্থাতেই তা মুখ বুজে সহ্য করবে না। আমাদের দৃষ্টিকোণ থেকে, এই ধরনের পদক্ষেপের অর্থ হবে যুদ্ধবিরতি চুক্তিটি পুরোপুরি ভেঙে গেছে এবং এর বিপরীতে আমাদের সশস্ত্র বাহিনী পাল্টা জবাব দেবে।ইসরায়েল যদি আবারও বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে (দাহিয়েহ) হামলা চালায়, তবে ইরান সেখানে সরাসরি সামরিক হস্তক্ষেপ করতে প্রস্তুত কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের সশস্ত্র বাহিনী সব সময়ের জন্য প্রস্তুত রয়েছে। যদি যুদ্ধবিরতি নীতি লঙ্ঘন করা হয়, তবে তারা তাদের দায়িত্ব পালন করতে এক মুহূর্তও দ্বিধা করবে না।ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র-মধ্যস্থতাকারী দলের উপস্থিতিতে ইসরায়েল ও লেবাননের মধ্যে দীর্ঘ ৯ ঘণ্টার ম্যারাথন বৈঠকের পর যখন একটি যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে দুই পক্ষ সম্মত হয়েছে, ঠিক তখনই ইরানের পক্ষ থেকে এই চরম হুঁশিয়ারি এল। চুক্তি অনুযায়ী, হিজবুল্লাহকে ইসরায়েলের দিকে রকেট হামলা বন্ধ করতে হবে এবং দক্ষিণ লেবানন থেকে তাদের যোদ্ধাদের প্রত্যাহার করতে হবে।তবে এই কূটনৈতিক আলোচনার মধ্যেই দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত আটজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দিলেন, লেবানন ও ইরানের ভাগ্য একই সুতোয় গাঁথা এবং বৈরুতের নিরাপত্তা নিশ্চিত না হলে এই যুদ্ধবিরতি টিকিয়ে রাখা অসম্ভব হবে।

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন খলিলুর রহমান

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং পাঁচ কর্মকর্তার মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের একটি প্রস্তাব নিয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। স্থানীয় সরকার বিভাগ থেকে পাঠানো ওই প্রস্তাবে বলা হয়েছিল, ভ্যালিয়েন্ট বায়োসায়েন্স এলএলসি’র অর্থায়নে একটি প্রতিনিধি দল ফ্লোরিডায় গিয়ে মশক নিধনের আধুনিক কার্যক্রম পরিদর্শন করবে।প্রস্তাবটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পর্যালোচনার পর এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি–১ জাহিদুল ইসলাম রনি।তিনি জানান, প্রস্তাবটি পর্যালোচনার পর প্রধানমন্ত্রী নির্দেশনা দেন, ‘মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যে কোনো ডোবার পাশে দুই/তিন ঘণ্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।’এর আগে স্থানীয় সরকার বিভাগ থেকে পাঠানো ওই প্রস্তাবে বলা হয়েছিল, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রসহ পাঁচজন কর্মকর্তা মশক নিধন কার্যক্রম পরিদর্শনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র সফরে যাবেন।

৫৯৪ শিশুর মৃত্যু হয়েছে

তোফায়েল আহমেদের মৃত্যুতে জিএম কাদেরের গভীর শোক

চামড়া সংরক্ষণে  বিনামূল্যে ৩০ হাজার টন লবণ দেবে সরকার

চামড়া সংরক্ষণে বিনামূল্যে ৩০ হাজার টন লবণ দেবে সরকার

সাগরপথে ঝুঁকিপূর্ণ অভিবাসন বন্ধে কঠোর অবস্থানের আহ্বান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর

সাগরপথে ঝুঁকিপূর্ণ অভিবাসন বন্ধে কঠোর অবস্থানের আহ্বান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর

পুরোনো রাউটারকে বানিয়ে ফেলুন ওয়াই-ফাই এক্সটেন্ডার

পুরোনো রাউটারকে বানিয়ে ফেলুন ওয়াই-ফাই এক্সটেন্ডার

অন্য কেউ আপনার জিমেইল ব্যবহার করছে? এখনই ব্যবস্থা না নিলে হ্যাকিংয়ের ঝুঁকি!

অন্য কেউ আপনার জিমেইল ব্যবহার করছে? এখনই ব্যবস্থা না নিলে হ্যাকিংয়ের ঝুঁকি!

জাতীয় প্রেস ক্লাবের সামনে সাংবাদিকদের দাবি সমাবেশ

জাতীয় প্রেস ক্লাবের সামনে সাংবাদিকদের দাবি সমাবেশ

লালবাগ রাজস্ব সার্কেলে জনবান্ধব সেবার নতুন দিগন্ত

লালবাগ রাজস্ব সার্কেলে জনবান্ধব সেবার নতুন দিগন্ত

ভালুকার কাচিনা ভূমি অফিস এখন ‘ঘুষের স্বর্গরাজ্য’: নায়েব মুফিজুলের হাতে জিম্মি সেবাগ্রহীতারা

ভালুকার কাচিনা ভূমি অফিস এখন ‘ঘুষের স্বর্গরাজ্য’: নায়েব মুফিজুলের হাতে জিম্মি সেবাগ্রহীতারা

জনগণকে দেওয়া ওয়াদা বিএনপি পূরণ করে: প্রধানমন্ত্রী

জনগণকে দেওয়া ওয়াদা বিএনপি পূরণ করে: প্রধানমন্ত্রী

সোশ্যাল মিডিয়ায় মেয়েরা কেন বেশি বিপর্যস্ত, কী বলছে গবেষণা?

সোশ্যাল মিডিয়ায় মেয়েরা কেন বেশি বিপর্যস্ত, কী বলছে গবেষণা?

অপহরণের ১২ দিনেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী

অপহরণের ১২ দিনেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী

আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার

আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার

হামলা হলে ইসরায়েলে পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের

হামলা হলে ইসরায়েলে পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের

জামিনে কারামুক্ত সেলিনা হায়াৎ আইভী

জামিনে কারামুক্ত সেলিনা হায়াৎ আইভী

হাদি হত্যার বিচার দাবিতে নতুন কর্মসূচি ইনকিলাব মঞ্চের

হাদি হত্যার বিচার দাবিতে নতুন কর্মসূচি ইনকিলাব মঞ্চের

মায়ের প্রতি অবহেলা, যুগ্ম সচিব ছেলেকে  প্রত্যাহার

মায়ের প্রতি অবহেলা, যুগ্ম সচিব ছেলেকে প্রত্যাহার

হাজী সেলিমের কবল থেকে বধির স্কুল উদ্ধার: প্রশংসায় ভাসছেন এসিল্যান্ড শরিফুল হক ও জেলা প্রশাসন

হাজী সেলিমের কবল থেকে বধির স্কুল উদ্ধার: প্রশংসায় ভাসছেন এসিল্যান্ড শরিফুল হক ও জেলা প্রশাসন

বাংলাদেশসহ ৬০টি দেশের উপর নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

বাংলাদেশসহ ৬০টি দেশের উপর নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন খলিলুর রহমান

৫৯৪ শিশুর মৃত্যু হয়েছে

৫৯৪ শিশুর মৃত্যু হয়েছে

মশক নিধন শিখতে ফ্লোরিডা যাওয়ার দরকার নেই, ডোবার পাশে বসলেই পদ্ধতি বের হবে

মশক নিধন শিখতে ফ্লোরিডা যাওয়ার দরকার নেই, ডোবার পাশে বসলেই পদ্ধতি বের হবে

>

আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার

দেশের প্রান্তিক সাধারণ গ্রাহকদের চরম অর্থনৈতিক ভোগান্তির বিষয়টি বিশেষ বিবেচনায় নিয়ে আবাসিক খাতে ৭৫ ইউনিট পর্যন্ত বা লাইফলাইন গ্রাহকদের বিদ্যুতের বাড়তি দাম সম্পূর্ণ প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে বিইআরসির পক্ষ থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক জরুরি বিজ্ঞপ্তিতে এই জনবান্ধব সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে বিদ্যুতের পুনর্নির্ধারিত বাড়তি ট্যারিফ বা মূল্যহার পুনর্বিবেচনা করার জন্য বিইআরসিকে বিশেষ অনুরোধ জানিয়েছিল বিদ্যুৎ বিভাগ। প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, সম্প্রতি দেশের সব বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিগুলোর বিভিন্ন গ্রাহকশ্রেণির বিদ্যুতের খুচরা মূল্যহার পরিবর্তনের সুনির্দিষ্ট প্রস্তাব পাওয়ার পর গত ২০ ও ২১ মে দুই দিনব্যাপী গণশুনানি গ্রহণ করে বিইআরসি। পরে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর প্রদত্ত ক্ষমতাবলে কমিশন বিদ্যুতের পাইকারি বা বাল্ক, সঞ্চালন এবং খুচরা মূল্যহার পুনর্নির্ধারণ করেছিল। তবে বিইআরসির পুনর্নির্ধারিত ওই ট্যারিফে বিদ্যুৎ বিভাগের অনুমোদনক্রমে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা বিপিডিবি কর্তৃক প্রেরিত প্রান্তিক গ্রাহকদের জন্য প্রস্তাবিত কম ট্যারিফের সঠিক প্রতিফলন ঘটেনি, যা পরবর্তীতে বিদ্যুৎ বিভাগের উচ্চপর্যায়ের দৃষ্টি আকর্ষণ করে।বিদ্যুৎ বিভাগ মনে করে, লাইফলাইন গ্রাহকদের দাম বাড়ালে দেশের প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর বিদ্যুৎ খাতের মাসিক ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেত, যা তাদের দৈনন্দিন জীবনযাত্রার ওপর অত্যন্ত বিরূপ ও নেতিবাচক প্রভাব ফেলত। দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য বর্তমান সরকার সম্ভাব্য সব ধরনের কল্যাণমুখী পদক্ষেপ গ্রহণ করেছে, সে কারণে প্রান্তিক গ্রাহকদের জন্য বিদ্যুতের এই পুনর্নির্ধারিত বর্ধিত ট্যারিফ সরকারের গৃহীত মৌলিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করছে বিদ্যুৎ বিভাগ।এ সব যৌক্তিক প্রেক্ষাপটে, পুনঃনির্ধারিত ট্যারিফ নতুন করে পর্যালোচনা করে প্রান্তিক গ্রাহকদের স্বার্থে বিপিডিবি কর্তৃক গত ৩ মে ২০২৬ তারিখে প্রেরিত মূল প্রস্তাবের আলোকে ট্যারিফ পুনঃনির্ধারণের বিশেষ অনুরোধ জানিয়ে বিইআরসির কাছে একটি দাপ্তরিক চিঠি পাঠায় বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ বিভাগের এই জরুরি লিখিত অনুরোধ এবং সরকারের নীতিগত মানবিক অবস্থানের প্রতি শ্রদ্ধা জানিয়ে শেষ পর্যন্ত বিইআরসি প্রান্তিক গ্রাহকদের জন্য ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বর্ধিত মূল্য পুরোপুরি প্রত্যাহার করে আগের দাম বহাল রাখার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশের লাখ লাখ নিম্ন আয়ের মানুষ বাড়তি খরচের হাত থেকে রক্ষা পেলেন।

হামলা হলে ইসরায়েলে পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েল পুনরায় বোমাবর্ষণ করলে তা আর কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং এর জবাবে তাৎক্ষণিক পাল্টা সামরিক পদক্ষেপ নেওয়া হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট করে জানিয়েছেন, বৈরুতে যেকোনো ধরনের হামলা মানেই হবে সদ্য ঘোষিত যুদ্ধবিরতি চুক্তিকে সম্পূর্ণভাবে লঙ্ঘন করা।আরব গণমাধ্যম ‘আল মায়াদিন’-কে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, আমরা মার্কিন পক্ষকে স্পষ্ট জানিয়ে দিয়েছি, বৈরুতে হামলা চালানো হলে ইরান কোনো অবস্থাতেই তা মুখ বুজে সহ্য করবে না। আমাদের দৃষ্টিকোণ থেকে, এই ধরনের পদক্ষেপের অর্থ হবে যুদ্ধবিরতি চুক্তিটি পুরোপুরি ভেঙে গেছে এবং এর বিপরীতে আমাদের সশস্ত্র বাহিনী পাল্টা জবাব দেবে।ইসরায়েল যদি আবারও বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে (দাহিয়েহ) হামলা চালায়, তবে ইরান সেখানে সরাসরি সামরিক হস্তক্ষেপ করতে প্রস্তুত কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের সশস্ত্র বাহিনী সব সময়ের জন্য প্রস্তুত রয়েছে। যদি যুদ্ধবিরতি নীতি লঙ্ঘন করা হয়, তবে তারা তাদের দায়িত্ব পালন করতে এক মুহূর্তও দ্বিধা করবে না।ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র-মধ্যস্থতাকারী দলের উপস্থিতিতে ইসরায়েল ও লেবাননের মধ্যে দীর্ঘ ৯ ঘণ্টার ম্যারাথন বৈঠকের পর যখন একটি যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে দুই পক্ষ সম্মত হয়েছে, ঠিক তখনই ইরানের পক্ষ থেকে এই চরম হুঁশিয়ারি এল। চুক্তি অনুযায়ী, হিজবুল্লাহকে ইসরায়েলের দিকে রকেট হামলা বন্ধ করতে হবে এবং দক্ষিণ লেবানন থেকে তাদের যোদ্ধাদের প্রত্যাহার করতে হবে।তবে এই কূটনৈতিক আলোচনার মধ্যেই দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত আটজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দিলেন, লেবানন ও ইরানের ভাগ্য একই সুতোয় গাঁথা এবং বৈরুতের নিরাপত্তা নিশ্চিত না হলে এই যুদ্ধবিরতি টিকিয়ে রাখা অসম্ভব হবে।

সব বিভাগের খবর

ইভি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত স্পোর্টস কার ও ইলেকট্রিক ভেহিকল (ইভি) প্রদর্শনী পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) সকালে তিনি প্রদর্শনীতে উপস্থিত হয়ে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন মডেলের গাড়ি ঘুরে দেখেন।পরিদর্শনের সময় বৈদ্যুতিক যানবাহনের নতুন প্রযুক্তি, নকশা ও সক্ষমতা সম্পর্কে সংশ্লিষ্ট প্রতিনিধিদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন প্রধানমন্ত্রী। তিনি প্রদর্শিত বিভিন্ন গাড়ির প্রযুক্তিগত বৈশিষ্ট্য ও সম্ভাবনা সম্পর্কেও আগ্রহ প্রকাশ করেন।এসময় প্রধানমন্ত্রী পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর যানবাহনের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি দেশের ভবিষ্যৎ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আধুনিক প্রযুক্তিনির্ভর পরিবহনের সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।প্রদর্শনীতে সংশ্লিষ্ট কর্মকর্তা, আয়োজক প্রতিষ্ঠান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাউফলে বিএনপির বিক্ষোভে অবরুদ্ধ সেতুমন্ত্রী,জামায়াত এমপির জনসভায় যেতে পারেননি

পটুয়াখালীর বাউফলে লোহালিয়া নদীর ওপর প্রস্তাবিত সেতুর সম্ভাব্যতা যাচাই করতে গিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভের মুখে পড়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। প্রায় ৪৫ মিনিট অবরুদ্ধ থাকার পর তিনি নির্ধারিত জনসভায় অংশ নিতে না পেরে ফিরে যান।মঙ্গলবার দুমকি ও বাউফল উপজেলার মধ্যবর্তী লোহালিয়া নদীর বগা ফেরিঘাট এলাকায় প্রস্তাবিত সেতুর সম্ভাব্যতা পরিদর্শনে যান মন্ত্রী। এ উপলক্ষে বাউফল প্রান্তে জনসভার আয়োজন করেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ। একই সময়ে নদীর অপর প্রান্ত দুমকিতে পৃথক জনসভার আয়োজন করেন পটুয়াখালী-১ আসনের বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরী।স্থানীয় সূত্র জানায়,দুপুরে মন্ত্রীর গাড়িবহর বাউফল প্রান্তের সভামঞ্চের দিকে অগ্রসর হলে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করে এবং পথ অবরোধ করেন।তাদের অভিযোগ,সভার ব্যানারে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছবি না থাকায় তারা ক্ষুব্ধ হন।এ সময় জামায়াতের নেতাকর্মীরা মন্ত্রীকে স্বাগত জানিয়ে পাল্টা স্লোগান দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।ঘটনাস্থলে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় সেতুমন্ত্রী ফেরিতে করে দুমকি প্রান্তে ফিরে যান এবং সেখানে আয়োজিত সভায় বক্তব্য দেন।অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়,বগা সেতু একটি উন্নয়নমূলক প্রকল্প হওয়ায় অনুষ্ঠানটিকে দলীয়ভাবে উপস্থাপন করা হয়নি।তাই ব্যানারে স্থানীয় এমপি ও সেতুমন্ত্রীর ছবি থাকলেও অন্য কোনো রাজনৈতিক নেতার ছবি ব্যবহার করা হয়নি।উল্লেখ্য,আওয়ামী লীগ সরকারের সময় লোহালিয়া নদীর ওপর প্রায় এক হাজার মিটার দীর্ঘ নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। পরে প্রকল্পটি স্থগিত হয়ে যায়। বর্তমানে নতুন করে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

ভূমি সেবা পেতে আর দুর্নীতির শিকার হতে হবে না: প্রধানমন্ত্রী

মঙ্গলবার (১৯ মে, ২০২৬) তেজগাঁও ভূমি ভবনে আয়োজিত ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এই বক্তব্য প্রদান করেন। তাঁর বক্তব্যের মূল বিষয়গুলো নিচে তুলে ধরা হলো:দুর্নীতি ও হয়রানি বন্ধ: ভূমিসেবায় যেকোনো ধরনের দুর্নীতি এবং সাধারণ মানুষের হয়রানি বন্ধ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। জনগণকে ভূমি সেবা পেতে গিয়ে আর কোনো দুর্নীতির শিকার হতে হবে না।জবাবদিহিতা: সব বিষয়ে সরকার জনগণের কাছে দায়বদ্ধ ও স্বচ্ছ থাকতে চায়।ডিজিটাল প্রযুক্তি: ভূমি সেবা প্রক্রিয়াকে সম্পূর্ণ আধুনিক ও ডিজিটাল প্রযুক্তির আওতায় আনা হবে। এর ফলে সেবাগ্রহীতাদের অযথা ভূমি অফিসে ঘোরাঘুরি করতে হবে না এবং ঘরে বসেই সহজে সেবা পাওয়া সম্ভব হবে।

এবারের একনেক সভায় মোট ১৬টি বড় উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ বৈঠক শুরু হয় বলে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজন মাহমুদ জানিয়েছেন।বৈঠকে দেশের অবকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি এবং বিভিন্ন মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের একনেক সভায় মোট ১৬টি বড় উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।এর মধ্যে গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায় আলোচনায় এসেছে। প্রস্তাবিত এই প্রকল্পটি ২০২৬ সালের জানুয়ারি থেকে ২০৩৩ সালের জুন পর্যন্ত বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটির মাধ্যমে পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার সম্প্রসারণ, নদী ব্যবস্থাপনা উন্নয়ন এবং দক্ষিণাঞ্চলে লবণাক্ততা নিয়ন্ত্রণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।সরকারি নথি ও সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, উন্নয়ন পরিকল্পনায় এই প্রকল্পকে দেশের দীর্ঘমেয়াদি পানিসম্পদ ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।তবে বৈঠকের সভাপতিত্ব নিয়ে বিভিন্ন মাধ্যমে ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। সরকারি একাধিক সূত্রের বরাতে বলা হয়েছে, এটি একনেকের নিয়মিত বৈঠক এবং উন্নয়ন প্রকল্প অনুমোদন প্রক্রিয়ার অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও পরিকল্পনা কমিশনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এদিকে বৈঠকে উত্থাপিত প্রকল্পগুলোর বিষয়ে চূড়ান্ত অনুমোদন ও বাজেট বরাদ্দ পর্যালোচনার পর আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ঈদে আসছে নতুন টাকা, থাকছে না কোনো ব্যক্তির ছবি: গভর্নর

শনিবার (২৪ মে) সকালে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনে দেশের প্রথম ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।গভর্নর বলেন, ‘নতুন নোটে থাকবে দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা। ঈদে বাজারে প্রথমে ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট আসবে।’টাঁকশাল থেকে জানা গেছে, ২০ টাকার নোট ছাপা প্রায় সম্পন্ন। আগামী সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের কাছে হস্তান্তর করা হবে। এর পরে ৫০ ও ১০০০ টাকার নোট বাংলাদেশ ব্যাংককে বুঝিয়ে দেবে টাঁকশাল। এরপর কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নেবে এই টাকা কবে বাজারে আসবে।টাঁকশাল জানিয়েছে, নতুন নকশার নোট ছাপাতে ১ থেকে দেড় বছর সময় লাগে। আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হয়। গত ডিসেম্বরে নতুন নকশার নোট বাজারে আনার সিদ্ধান্ত নেয় এই সরকার। তারই ধারাবাহিকতায় টাঁকশাল চলতি মাসে নতুন নকশার নোট ছাপানো শুরু করে।টাঁকশাল আরও জানায়, একসঙ্গে ৩টি নোটের বেশি ছাপানোর সক্ষমতা নেই টাঁকশালের। তাই প্রথম ধাপে ১০০০, ৫০ ও ২০ টাকার নোট ছাপানো হচ্ছে।এদিকে গভর্নর জানিয়েছে, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক অঙ্গীকার।তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রচারিত হওয়ায় তা ফেরত পাঠাতে চাপ তৈরি হয়েছে। পাচারকৃত অর্থ ফ্রিজ করায় অর্থ ফেরত আনার প্রথম ধাপ সম্পন্ন হয়েছে।’গভর্নর বলেন, ‘স্কিমের আওতায় পিকেএসএফ অংশীদার এমএফআই গুলোকে ২৪০ কোটি টাকার রিজার্ভ তহবিল ভিত্তিতে ব্যাংক ঋণ গ্যারান্টি দেবে। ঋণের গ্যারান্টি অনুযায়ী এককালীন ০.৫ শতাংশ কমিশন আদায় করা হবে। এর মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যাংক ঋণ পাওয়া সহজ হবে।’

ঐতিহাসিক সিরিজ জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর, পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে নতুন ইতিহাস

ঐতিহাসিক সিরিজ জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর, পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে নতুন ইতিহাস

দেশের মাটিতে প্রথমবারের মতো শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয় এবং ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২০ মে) এক অভিনন্দন বার্তায় তিনি দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানান।বুধবার সিলেটে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করে টাইগাররা। এর আগে মিরপুরে প্রথম টেস্টে বাংলাদেশ ১০৪ রানের জয় তুলে নেয়। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়েছে বাংলাদেশ।এই ঐতিহাসিক জয়ের ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারতকে পেছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। বাংলাদেশের অর্জন ৫৮.৩৩ শতাংশ পয়েন্ট, যেখানে ভারতের রয়েছে ৪৮.১৫ শতাংশ পয়েন্ট।প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এই সাফল্য ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং দেশের তরুণ প্রজন্ম খেলাধুলার প্রতি আরও বেশি উৎসাহিত হবে। তিনি আশা প্রকাশ করেন, দলীয় ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ধরে রেখে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বমঞ্চে আরও বড় সাফল্য অর্জন করবে।তিনি খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ 

প্রিমিয়ার লিগেও সেরার মুকুট পরলেন সালাহ

প্রিমিয়ার লিগেও সেরার মুকুট পরলেন সালাহ

লিভারপুলের শিরোপা জয়ে সবচেয়ে বড় অবদান রেখে ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন মোহামেদ সালাহ। এর আগে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের ভোটে ইংলিশ ফুটবলের বর্ষসেরা নির্বাচিত হয়েছেন এই মিসরীয় ফরোয়ার্ড।২০২৪-২৫ প্রিমিয়ার লিগের এখনো শেষ রাউন্ড বাকি। তবে এর আগেই শনিবার (২৪ মে) মৌসুমের সেরা খেলোয়াড় হিসাবে সালাহর নাম জানিয়ে দিল লিগ কর্তৃপক্ষ।নতুন কোচ আর্নে স্লটের অধীনে এবার চার ম্যাচ বাকি থাকতে প্রিমিয়ার লিগের রাজত্ব পুনরুদ্ধার নিশ্চিত করে লিভারপুল। দলের সাফল্যে নিয়মিত গোল করে এবং করিয়ে সবচেয়ে বড় অবদান রাখেন সালাহ। এখন পর্যন্ত সর্বোচ্চ ২৮ গোল করার পাশাপাশি সবচেয়ে বেশি ১৮টি গোল বানিয়ে দিয়েছেন তিনি।রোববার (২৫ মে) মৌসুমের শেষ ম্যাচে ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে লিভারপুল। শেষ রাউন্ডে নাটকীয় কিছু না হলে চতুর্থবার গোল্ডেন বুট জিতে আর্সেনাল কিংবদন্তি থিয়েরি অঁরির রেকর্ড স্পর্শ করবেন সালাহ।

ভুল করলে জনগণ ক্ষমা করবে না: মির্জা ফখরুল

রাজধানীর রমনায় অনুষ্ঠিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) এক অনুষ্ঠানে দেশের বর্তমান জনগণের সচেতনতা ও জবাবদিহিতার বিষয়টি তুলে ধরেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের মানুষ এখন অনেক বেশি সচেতন এবং তারা সবকিছু গভীরভাবে পর্যবেক্ষণ করেন। রাজনৈতিক নেতৃত্ব কিংবা দায়িত্বশীল ব্যক্তিদের ভুলও মানুষ সহজভাবে নেবে না।আইইবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি নতুন বাংলাদেশ গঠনে প্রকৌশলীদের আরও সক্রিয় ভূমিকার আহ্বান জানান। তার বক্তব্যে উঠে আসে তরুণদের আত্মত্যাগ, সততা, জবাবদিহিতা এবং জনকল্যাণমূলক পরিকল্পনার বিষয়।তিনি বলেন, উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে স্বচ্ছতা, দূরদর্শী পরিকল্পনা এবং জনগণের স্বার্থ জড়িত। পাশাপাশি অতীতের অনিয়ম থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।অনুষ্ঠানে প্রকৌশলী-সাংসদ ও গবেষণায় অবদান রাখা ব্যক্তিদেরও সম্মাননা প্রদান করা হয়।

পানি সম্পদ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

পানি সম্পদ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

পানি সম্পদ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Ministry of Water Resources MOWR Job Circular 2026) পানি সম্পদ মন্ত্রণালয় ওয়েবসাইটে ১৪ মে ২০২৬ ইং প্রকাশিত হয়েছে।MOWR Job Circular 2026 এর স্নারক নম্বর: ৪২.০০.০০০০.০০০.০৩২.১১.০০১৩.২৬.৭৪, তারিখ ১৩ মে ২০২৬ ইং।পানি সম্পদ মন্ত্রণালয় এই জব সার্কুলারের মাধ্যমে মোট ৩৭ জন যোগ্যতা সম্পন্ন নারী ও পুরুষকে ০৪টি চাকরির ক্যাটাগরিতে অস্থায়ীভাবে নিয়োগ দিবে। নির্বাচিত প্রার্থীদের ১৩, ১৬ ও ২০তম বেতন গ্রেড প্রদান করা হবে।নিচে পানি সম্পদ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা MOWR Job Circular 2026 এর পদবিবরণ, শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।পানি সম্পদ মন্ত্রণালয় সার্কুলারের গুরুত্বপূর্ণ সময়সূচিবিজ্ঞপ্তি জারির দিন: ১২ মে ২০২৬ ইং।বিজ্ঞপ্তি প্রকাশের দিন: ১৪ মে ২০২৬ ইং।আবেদন শুরুর দিন: ১৯ মে ২০২৬ ইং, সকাল ১০:০০ ঘটিকা।আবেদনের শেষ দিন: ০৮ জুন ২০২৬ ইং, বিকেল ৫:০০ ঘটিকায়।১সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩)১০ জন১১,০০০ – ২৬,৫৯০/-২কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩)০২ জন১১,০০০ – ২৬,৫৯০/-৩অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬)০৯ জন৯,৩০০ – ২২,৪৯০/-৪অফিস সহায়ক (গ্রেড-২০)১৬ জন৮,২৫০ – ২০,০১০/-০১সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরস্নাতক বা সমমান।কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত সাঁটলিপিতে ইংরেজিতে ৭০ ও বাংলায় ৪৫ শব্দ/মিনিট; কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ/মিনিট; Word Processing, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা০২কম্পিউটার অপারেটর বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমান।কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ/মিনিট; Standard Aptitude Test-এ উত্তীর্ণ০৩অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকস্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমান।কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত; মুদ্রাক্ষরে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ/মিনিট; Word Processing, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকা লাগবে।০৪অফিস সহায়কমাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পাস।কোন অভিজ্ঞতা প্রয়োজন নেই।পানি সম্পদ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬নিদিষ্ট শর্ত সাপেক্ষে ০৪টি জব ক্যাটাগরিতে ৩৭ জন নারী ও পুরুষকে নিয়োগের জন্য বাংলাদেশের নির্দিষ্ট জেলার নাগরিককে চাকরিতে আবেদন করার জন্য পানি সম্পদ মন্ত্রণালয় আহ্বান করেছে।পানি সম্পদ মন্ত্রণালয় চাকরিতে আবেদন করার গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ও পদের প্রয়োজনে অভিজ্ঞতা থাকতে হবে।পানি সম্পদ মন্ত্রণালয় নিয়োগ ২০২৬ এ শুধুমাত্র ০১ মে ২০২৬ ইং তারিখে বাংলাদেশী ১৮ (আঠারো) বৎসরের ঊর্ধ্বে  ও ৩২ (বত্রিশ) বৎসরের মধ্যে নারী ও পুরুষ (Female & Male)  শিক্ষাগত যোগ্যতা ও পদের অজ্ঞিতা অনুযায়ী আবেদন করতে পারবে।পানি সম্পদ মন্ত্রণালয় চাকরির আবেদনের ক্ষেত্রে কিছু পদের জন্য অভিজ্ঞতা (Experience) প্রয়োজন রয়েছে আবার কিছু পদের জন্য অভিজ্ঞতার কোন প্রয়োজন নেই।পানি সম্পদ মন্ত্রণালয় নিয়োগ ২০২৬কর্তৃপক্ষের নির্দেশনা অনুসারে, এই পানি সম্পদ মন্ত্রণালয় চাকরির আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করবে। পানি সম্পদ মন্ত্রণালয় চাকরির অনলাইন আবেদন নির্দিষ্ট সময় ব্যাপী চলমান থাকবে।এই সময়ের ভিতরেই https://mowr.teletalk.com.bd প্রবেশ করে সকল শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য, রঙিন ছবি, (Passport Size Photo) স্বাক্ষরের ছবি দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।পানি সম্পদ মন্ত্রণালয় চাকরির আবেদন সম্পূর্ণ করার জন্য টেলিটক প্রিপেইড (Teletalk Pre-Paid) মোবাইল নাম্বার ব্যবহার করে ০২টি এসএমএস (SMS) এর মাধ্যমে পদ অনুযায়ী নিচের আবেদন ফি জমা দিতে হবে।পানি সম্পদ মন্ত্রণালয় চাকরির আবেদন ফরম জমা দেওয়ার পর ৭২ ঘণ্টার চাকরির আবেদন ফি জমা দিতে হবে। তা না হলে পানি সম্পদ মন্ত্রণালয় চাকরির আবেদন অটোমেটিক বাতিল হয়ে যাবে।পদ অনুযায়ী পানি সম্পদ মন্ত্রণালয় চাকরির আবেদন ফি পদ সংখ্যা / গ্রুপমূল ফিসার্ভিস চার্জমোট ফি১ – ৩ নং পদ১০০/-+ ১২/-১১২/-৪ নং পদ৫০/-+ ৬/-৫৬/-প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গ৫০/-০৬/-৫৬/-নিচের টেবিলে ‍MOWR সার্কুলারের গুরুত্বপূর্ণ তথ্যগুলো ধাপে ধাপে উল্লেখ করা হয়েছে। তাই অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য পানি সম্পদ মন্ত্রণালয় জব সার্কুলার 2026 এর নিচের টেবিল মনোযোগ দিয়ে দেখুন।বিষয়গুরুত্বপূর্ণ তথ্যনিয়োগকর্তার নামপানি সম্পদ মন্ত্রণালয়।সংস্থার ধরনসরকারি।চাকরির ধরনসরকারি চাকরি।চাকরিরর সময়ফুল-টাইম।মোট পদ ক্যাটাগরি০৪টি।মোট নিয়োগ সংখ্যা৩৭ জন।জাতীয়তাবাংলাদেশি নাগরিক।জেন্ডারনারী ও পুরষ।শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান পাশ, এইচএসসি/সমমান পাশ, স্নাতক বা সমমান পাশ লাগবে চাকরির পদ অনুযায়ী।অভিজ্ঞতানতুনরা ও অভিজ্ঞতা যাদের আছে উভয় আবেদন করতে পারবে, চাকরির পদ অনুযায়ী।বয়সসীমা০১ মে ২০২৬ ইং হিসাব করে, সাধারণ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বৎসর লাগবে।বেতন স্কেল৮,২৫০/- থেকে ২৬,৫৯০/- টাকা।অতিরিক্ত সুবিধাসরকারি ভাতা, উৎসব বোনাস, পেনশন সুবিধা।আবেদনের পদ্ধতিঅনলাইনে করতে হবে।আবেদনের লিংকhttps://mowr.teletalk.com.bd।আবেদন ফি৫৬ ও ১১২/- টাকা, পদ অনুযায়ী।ফি জমার পদ্ধতিটেলিটক প্রিপেইড (Teletalk Pre-Paid) মোবাইল নাম্বার ব্যবহার করে ‍SMS এর মাধ্যমে।ফি জমার সময়সীমাআবেদনের পর ৭২ ঘণ্টার মধ্যে।পরীক্ষার ধরনলিখিত, মৌখিক ও কম্পিউটার ব্যবহারে দক্ষতা পরীক্ষা। (পদ অনুযায়ী)প্রবেশপত্রএসএমএসের মাধ্যমে জানানো হবে।জারির দিন১৩ মে ২০২৬।বিজ্ঞপ্তি প্রকাশ১৪ মে ২০২৬।আবেদন শুরু১৯ মে ২০২৬, সকাল ১০:০০টা।আবেদনের শেষ তারিখ০৮ জুন ২০২৬, বিকেল ৫:০০টা।অফিশিয়াল ওয়েবসাইটhttps://mowr.gov.bd/ পানি সম্পদ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অফিসিয়াল ইমেজ/PDFপানি সম্পদ মন্ত্রণালয় চাকরির বিজ্ঞপ্তির সকল গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য অফিশিয়াল চাকরি সার্কুলার ইমেজ অবশ্যই পড়া লাগবে।আপনি খুব সহজেই পানি সম্পদ মন্ত্রণালয় শূন্য পদের নাম, শূন্য পদের সংখ্যা চাকরির বেতন, আবেদনের শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার বয়স, অভিজ্ঞতা, আবেদন করার নিয়মসহ, সকল প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয় নিচের সংযুক্ত করা অফিশিয়াল সার্কুলার ইমেজ থেকে জানতে পারবেন।আমরা পানি সম্পদ মন্ত্রণালয় চাকরিপ্রার্থীদের সুবিধার্থে নিচে অফিসিয়াল জব সার্কুলার ইমেজ সংযুক্ত করে দিয়েছি, যাতে করে একজন চাকরিপ্রার্থী এখান থেকে তার চাকরির সম্পর্কিত সকল প্রয়োজনীয় তথ্য জেনে আবেদন করতে পারে।

মোট ১৮ ঘণ্টা ঢাকা জেলার বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

মোট ১৮ ঘণ্টা ঢাকা জেলার বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য আগামী রোববার (১৭ মে) রাত ১১টা থেকে ১৮ মে (সোমবার) বিকেল ৫টা পর্যন্ত মোট ১৮ ঘণ্টা ঢাকা জেলার বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।শনিবার (১৬ মে) দুপুরে তিতাস গ্যাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।তিতাস জানায়, এ সময় আমিনবাজার ডিআরএস (ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশন) থেকে নবীনগর পর্যন্ত মহাসড়কের উভয় পাশের এলাকা, বলিয়ারপুর, হেমায়েতপুর, চামড়া শিল্পনগরী, সিংগাইর রোড, ফুলবাড়িয়া, নবীনগর, সাভার পৌর এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া বাজার, গৌরীপুর, কুমকুমারী, রাজাশন, কলমা ও তৎসংলগ্ন এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।এছাড়াও আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

হাবিব-কায়া কই রইলা রে, সঙ্গে চমক মুজা আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে

২২ বছর পর / হাবিব-কায়া কই রইলা রে, সঙ্গে চমক মুজা আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে

২০০৩ সালে পপ ও লোকগানের ফিউশন নিয়ে প্রকাশ পেয়েছিল কালজয়ী অ্যালবাম 'কৃষ্ণ'। সে সময় হাবিব ওয়াহিদ এবং কায়ার সেই যুগলবন্দী দেশের তরুণ শ্রোতাদের মাঝে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছিল। দীর্ঘ প্রায় ২২ বছর পর আবারও একসঙ্গে মাইক্রোফোনের সামনে দাঁড়ালেন তিন প্রজন্মের তিন তারকা—হাবিব ওয়াহিদ, কায়া এবং 'নয়া দামান' খ্যাত তরুণ সংগীতশিল্পী মুজা।​আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে তাদের নতুন গান 'কই রইলা রে'। আজ, ২৭ মে ২০২৬ (বুধবার), হাবিব ওয়াহিদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত করা হচ্ছে।​পর্দার পেছনের গল্প​জানা গেছে, 'কই রইলা রে' গানটির মূল রেকর্ডিং আজ থেকে প্রায় ১৭ বছর আগে, অর্থাৎ ২০০৯ সালে করা হয়েছিল। কায়াকে নিয়ে হাবিব গানটির কাজ শুরু করলেও নানা কারণে তা আর আলোর মুখ দেখেনি। এত বছর ধরে গানটি বিভিন্ন হার্ড ড্রাইভে সংরক্ষিত ছিল। গানটির মূল গীতিকার ও সুরকার সৈয়দ দুলাল, যিনি বর্তমানে ইংল্যান্ডে বসবাস করছেন।​আধুনিক ছোঁয়া ও আধ্যাত্মিক ভাবধারা​মূল গানটি রিমেক করা হলেও বর্তমান সময়ের শ্রোতাদের রুচি বিবেচনা করে এর মিউজিক কম্পোজিশন ও অ্যারেঞ্জমেন্টে নতুন স্টাইল ও অ্যাপ্রোচ ব্যবহার করেছেন হাবিব। একই সঙ্গে হাবিব ও মুজার অংশের জন্য কিছু নতুন বাংলা ও ইংরেজি কথা যোগ করা হয়েছে, যার লিরিক লিখেছেন বাঁধন ও মুজা। এটি মূলত একটি আধ্যাত্মিক ঘরানার গান, যেখানে জীবনের ছোট ছোট সুন্দর মুহূর্তগুলোর মাঝে স্রষ্টার অস্তিত্ব বা মানসিক প্রশান্তি খুঁজে পাওয়ার কথা বলা হয়েছে।​​গানটি নিয়ে ভীষণ রোমাঞ্চিত হাবিব ওয়াহিদ। তিনি জানান:​"কায়া ভাইয়ের মাধ্যমে সিলেটি গান দিয়ে আমার ক্যারিয়ারের শুরুটা হয়েছিল। আর মুজাও সিলেটের ছেলে, সে ছোটবেলা থেকেই আমাদের 'কৃষ্ণ', 'মায়া' অ্যালবাম শুনে বড় হয়েছে। তিন প্রজন্মের এই মেলবন্ধন আমাদের জন্য একটি দারুণ স্মৃতি হয়ে থাকবে।"​গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন মীর আব্দুল্লাহ আল মাক্কী। দুই দশক পর হাবিব-কায়াকে একসঙ্গে দেখার পাশাপাশি মুজার উপস্থিতি শ্রোতাদের জন্য এবারের ঈদে এক বড় চমক হতে যাচ্ছে বলে আশা করা হচ্ছে।

মায়ের প্রতি অবহেলা, যুগ্ম সচিব ছেলেকে  প্রত্যাহার

মায়ের প্রতি অবহেলা, যুগ্ম সচিব ছেলেকে প্রত্যাহার

রাজধানীর মিরপুরে নিজ ফ্ল্যাট থেকে ৭৫ বছর বয়সী বৃদ্ধা মা নূরজাহান বেগমের গলিত মরদেহ উদ্ধারের ঘটনায় দেশজুড়ে তোলপাড়ের মধ্যেই তার ছেলে যুগ্ম সচিব ড. এ কে এম আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।বুধবার (৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়। আনিসুর রহমান মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, যুগ্ম সচিব আনিসুর রহমানকে নির্ধারিত সময়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। যদি তিনি নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করেন, তবে তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।এর আগে দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী সাংবাদিকদের বলেন, রাজধানীর মিরপুরে ফ্ল্যাট থেকে বৃদ্ধা মা নূরজাহান বেগমের মরদেহ উদ্ধারের ঘটনায় তার ছেলে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।গত ৩১ মে রাজধানীর মিরপুর-১১ এলাকার একটি ফ্ল্যাট থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ প্রতিবেশীদের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ জানায়, মরদেহটি দীর্ঘ সময় অবহেলায় পড়ে থাকায় পচন ধরেছিল এবং তাতে পোকা কিলবিল করছিল।জানা গেছে, ওই বাসায় তিনি তার মেয়ের সঙ্গে থাকতেন। তবে পুরো ফ্ল্যাটের পরিবেশ ছিল চরম অস্বাস্থ্যকর, নোংরা ও অবহেলিত। ঘরের ভেতর থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে শুরু করলে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মায়ের ঘরের সেই হাড়হিম করা নিষ্ঠুর চিত্র দেখে সামাজিক মাধ্যমে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

কোন পোস্ট নেই !
তোফায়েল আহমেদের মৃত্যুতে জিএম কাদেরের গভীর শোক

তোফায়েল আহমেদের মৃত্যুতে জিএম কাদেরের গভীর শোক

ঢাকা: উনসত্তরের গণ-অভ্যুত্থানের নায়ক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের. আজ সোমবার (১ জুন, ২০২৬) এক শোকবার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান. শোকবার্তায় জিএম কাদের বলেন, তোফায়েল আহমেদ ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র। ১৯৬৯ সালের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে ছাত্রসমাজকে নেতৃত্ব দিয়ে তিনি যে ভূমিকা রেখেছিলেন, তা দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান এবং পরবর্তীতে সংসদীয় রাজনীতি ও মন্ত্রী হিসেবে দেশ গঠনে তাঁর কর্মতৎপরতা চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর প্রয়াণে দেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হলো। উল্লেখ্য, প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ আজ বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

কোন পোস্ট নেই !
কোন পোস্ট নেই !