ঢাকা   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
ঢাকা   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
ইছামতি

সুনির্দিষ্ট কর্মপরিকল্পনায় আনসার বাহিনী হবে আরও দক্ষ ও গতিশীল: প্রধানমন্ত্রী তারেক রহমান

গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা হলে আনসার বাহিনীর ভবিষ্যৎ কার্যক্রম আরও দক্ষ, কার্যকর ও গতিশীল হবে।

বুধবার বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, আনসার বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি প্রযুক্তি উন্নয়ন এবং দেশে-বিদেশে কর্মসংস্থান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ জনশক্তি গড়ে তোলা ও কর্মসংস্থান সৃষ্টিতেও বাহিনীটি আরও বড় ভূমিকা রাখবে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যরা নিরলসভাবে কাজ করছেন। গ্রাম থেকে শহর, বন্দর এলাকা থেকে পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চল—সব জায়গায় দায়িত্বশীলতার সঙ্গে তারা কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় এবং দুর্যোগকালীন সময়ে মানুষের পাশে দাঁড়াতে আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তাদের এই অবদানের ফলে বাহিনীটি একটি স্বতন্ত্র ও শৃঙ্খলাবদ্ধ বাহিনী হিসেবে মর্যাদা অর্জন করেছে।

তারেক রহমান জানান, আনসার বাহিনীর ১৩ হাজারের বেশি ফ্রিল্যান্সিং ও ফিল্ড ভিডিপি সদস্য বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে আস্থা ও সম্প্রীতি বৃদ্ধিতে কাজ করছে। একই সঙ্গে নগর এলাকায় টাউন ডিফেন্স ভলান্টিয়ার (টিডিভি) সদস্যরাও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আনসার বাহিনী সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সঞ্জীবন প্রকল্প, বিভিন্ন ওয়েবসাইট এবং আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ জনশক্তি গড়ে তোলার কার্যক্রম অব্যাহত রয়েছে।

এর আগে সকাল ৯টায় প্রধানমন্ত্রী ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হয়ে আনসার সদস্যদের কুচকাওয়াজ ও মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। পরে তিনি বাহিনীর সদস্যদের বিভিন্ন সমস্যা ও মতামতও শোনেন।

আপনার মতামত লিখুন

ইছামতি

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

সুনির্দিষ্ট কর্মপরিকল্পনায় আনসার বাহিনী হবে আরও দক্ষ ও গতিশীল: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মোঃ আরমান চৌধুরী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ইছামতি