ঢাকা   বুধবার, ০১ জুলাই ২০২৬
ইছামতি

দেশের প্রশাসনিক মানচিত্রে নতুন সংযোজন,অনুমোদন পেল ৩ উপজেলা ও ১ থানা

অনলাইন ডেস্ক

ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রশাসনিক কাঠামো সম্প্রসারণের অংশ হিসেবে তিনটি নতুন উপজেলা এবং একটি নতুন থানা গঠনের অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। বুধবার (১ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত নিকারের ১২১তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।

নিকারের অনুমোদন অনুযায়ী নতুন তিনটি উপজেলা হলো— চট্টগ্রামের ‘ফটিকছড়ি উত্তর’, কুমিল্লার ‘বাঙ্গরা’ এবং ময়মনসিংহের ‘পাগলা’।

এর মধ্যে চট্টগ্রারের ফটিকছড়ি উপজেলার ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত হচ্ছে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা। কুমিল্লার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে সৃষ্টি করা হচ্ছে ‘বাঙ্গরা’ উপজেলা। অন্যদিকে, ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার আওতাধীন ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত হচ্ছে ‘পাগলা’ উপজেলা।

এ ছাড়া, চট্টগ্রামের হাটহাজারী থানা বিভক্ত করে নতুন ‘হালদা’ থানা গঠনেরও অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর আওতাধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অন্তর্ভুক্ত অংশগুলো প্রশাসনিকভাবে ঢাকা জেলার আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে।

সভায় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইন মন্ত্রী মো. আসাদুজ্জামান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম, গৃহায়ন মন্ত্রী জাকারিয়া তাহের, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

ইছামতি

বুধবার, ০১ জুলাই ২০২৬

দেশের প্রশাসনিক মানচিত্রে নতুন সংযোজন,অনুমোদন পেল ৩ উপজেলা ও ১ থানা

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মোঃ আরমান চৌধুরী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ইছামতি