ঢাকা   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
ঢাকা   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
ইছামতি

বাউফলে বিএনপির বিক্ষোভে অবরুদ্ধ সেতুমন্ত্রী,জামায়াত এমপির জনসভায় যেতে পারেননি

পটুয়াখালীর বাউফলে লোহালিয়া নদীর ওপর প্রস্তাবিত সেতুর সম্ভাব্যতা যাচাই করতে গিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভের মুখে পড়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। প্রায় ৪৫ মিনিট অবরুদ্ধ থাকার পর তিনি নির্ধারিত জনসভায় অংশ নিতে না পেরে ফিরে যান।

মঙ্গলবার দুমকি ও বাউফল উপজেলার মধ্যবর্তী লোহালিয়া নদীর বগা ফেরিঘাট এলাকায় প্রস্তাবিত সেতুর সম্ভাব্যতা পরিদর্শনে যান মন্ত্রী। এ উপলক্ষে বাউফল প্রান্তে জনসভার আয়োজন করেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ। একই সময়ে নদীর অপর প্রান্ত দুমকিতে পৃথক জনসভার আয়োজন করেন পটুয়াখালী-১ আসনের বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরী।

স্থানীয় সূত্র জানায়,দুপুরে মন্ত্রীর গাড়িবহর বাউফল প্রান্তের সভামঞ্চের দিকে অগ্রসর হলে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করে এবং পথ অবরোধ করেন।তাদের অভিযোগ,সভার ব্যানারে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছবি না থাকায় তারা ক্ষুব্ধ হন।

এ সময় জামায়াতের নেতাকর্মীরা মন্ত্রীকে স্বাগত জানিয়ে পাল্টা স্লোগান দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।ঘটনাস্থলে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় সেতুমন্ত্রী ফেরিতে করে দুমকি প্রান্তে ফিরে যান এবং সেখানে আয়োজিত সভায় বক্তব্য দেন।

অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়,বগা সেতু একটি উন্নয়নমূলক প্রকল্প হওয়ায় অনুষ্ঠানটিকে দলীয়ভাবে উপস্থাপন করা হয়নি।তাই ব্যানারে স্থানীয় এমপি ও সেতুমন্ত্রীর ছবি থাকলেও অন্য কোনো রাজনৈতিক নেতার ছবি ব্যবহার করা হয়নি।

উল্লেখ্য,আওয়ামী লীগ সরকারের সময় লোহালিয়া নদীর ওপর প্রায় এক হাজার মিটার দীর্ঘ নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। পরে প্রকল্পটি স্থগিত হয়ে যায়। বর্তমানে নতুন করে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

ইছামতি

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

বাউফলে বিএনপির বিক্ষোভে অবরুদ্ধ সেতুমন্ত্রী,জামায়াত এমপির জনসভায় যেতে পারেননি

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মোঃ আরমান চৌধুরী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ইছামতি