ঢাকা   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
ঢাকা   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
ইছামতি

মাহফুজ আলমের ‘লীগ ব্যাক’ মন্তব্যের জবাবে সরব সাবেক উপদেষ্টা; রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা

“আ.লীগ ফিরে আসেনি, ফিরেছে তাদের দম্ভ ও মিথ্যাচার” — বিস্ফোরক মন্তব্য আসিফ নজরুলের

আওয়ামী লীগ নতুন করে ফিরে আসেনি, বরং তারা আগেও ছিল— এমন মন্তব্য করে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল।

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “আওয়ামী লীগ ব্যাক করেনি। তারা ছিলই। ব্যাক করেছে তাদের দম্ভ, মিথ্যাচার আর মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস।”

তার এই মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা।

এর আগে মঙ্গলবার রাতে সাবেক আরেক উপদেষ্টা মাহফুজ আলম তার ফেসবুক পোস্টে আওয়ামী লীগের পুনরুত্থান নিয়ে মন্তব্য করেন। তিনি লেখেন, “লীগ রাজনৈতিক দলের আগে একটা ধর্মতত্ত্ব, সে ধর্মতত্ত্বে ঈমান আবার ফেরত এসেছে।”

জুলাই গণ-অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মাহফুজ আলম আরও দাবি করেন, আওয়ামী লীগের ‘ফিরে আসা’ শুরু হয়েছে অনেক আগেই। তার ভাষ্য অনুযায়ী, “যেদিন ২৪-কে ৭১-এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে, যেদিন ডানপন্থীদের উত্থানের পথ তৈরি হয়েছে এবং আইনের শাসনের বদলে মবের শাসনকে প্রশ্রয় দেওয়া হয়েছে, সেদিন থেকেই লীগের প্রত্যাবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে।”

দুই সাবেক উপদেষ্টার এমন মন্তব্য ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক ও আলোচনা তৈরি হয়েছে।

আপনার মতামত লিখুন

ইছামতি

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

“আ.লীগ ফিরে আসেনি, ফিরেছে তাদের দম্ভ ও মিথ্যাচার” — বিস্ফোরক মন্তব্য আসিফ নজরুলের

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

আওয়ামী লীগ নতুন করে ফিরে আসেনি, বরং তারা আগেও ছিল— এমন মন্তব্য করে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল।

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “আওয়ামী লীগ ব্যাক করেনি। তারা ছিলই। ব্যাক করেছে তাদের দম্ভ, মিথ্যাচার আর মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস।”

তার এই মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা।

এর আগে মঙ্গলবার রাতে সাবেক আরেক উপদেষ্টা মাহফুজ আলম তার ফেসবুক পোস্টে আওয়ামী লীগের পুনরুত্থান নিয়ে মন্তব্য করেন। তিনি লেখেন, “লীগ রাজনৈতিক দলের আগে একটা ধর্মতত্ত্ব, সে ধর্মতত্ত্বে ঈমান আবার ফেরত এসেছে।”

জুলাই গণ-অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মাহফুজ আলম আরও দাবি করেন, আওয়ামী লীগের ‘ফিরে আসা’ শুরু হয়েছে অনেক আগেই। তার ভাষ্য অনুযায়ী, “যেদিন ২৪-কে ৭১-এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে, যেদিন ডানপন্থীদের উত্থানের পথ তৈরি হয়েছে এবং আইনের শাসনের বদলে মবের শাসনকে প্রশ্রয় দেওয়া হয়েছে, সেদিন থেকেই লীগের প্রত্যাবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে।”

দুই সাবেক উপদেষ্টার এমন মন্তব্য ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক ও আলোচনা তৈরি হয়েছে।

ইছামতি

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মোঃ আরমান চৌধুরী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ইছামতি