ঢাকা   শুক্রবার, ২২ মে ২০২৬
ঢাকা   শুক্রবার, ২২ মে ২০২৬
ইছামতি

রামিসা হত্যা: দ্রুত তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর

ঢাকার মিরপুরের পল্লবী এলাকায় ধর্ষণের পর হত্যার শিকার ৭ বছর বয়সী শিশু রামিসা আক্তারের ঘটনার সুষ্ঠু ও দ্রুত তদন্ত নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২১ মে) রাতে মিরপুর-১১ নম্বর সেকশনের বি ব্লকে রামিসার বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। মন্ত্রিসভার বৈঠক শেষে রাত সাড়ে ৯টার দিকে সেখানে পৌঁছে শোকাহত বাবা-মায়ের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রীসহ বিএনপির বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর একটি ফ্ল্যাট থেকে রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

ঘটনার তদন্তে প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি হত্যার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

ইছামতি

শুক্রবার, ২২ মে ২০২৬

রামিসা হত্যা: দ্রুত তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

ঢাকার মিরপুরের পল্লবী এলাকায় ধর্ষণের পর হত্যার শিকার ৭ বছর বয়সী শিশু রামিসা আক্তারের ঘটনার সুষ্ঠু ও দ্রুত তদন্ত নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২১ মে) রাতে মিরপুর-১১ নম্বর সেকশনের বি ব্লকে রামিসার বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। মন্ত্রিসভার বৈঠক শেষে রাত সাড়ে ৯টার দিকে সেখানে পৌঁছে শোকাহত বাবা-মায়ের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রীসহ বিএনপির বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর একটি ফ্ল্যাট থেকে রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

ঘটনার তদন্তে প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি হত্যার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।

ইছামতি

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মোঃ আরমান চৌধুরী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ইছামতি