ঢাকা   রোববার, ১৪ জুন ২০২৬
ইছামতি

গণমাধ্যমে চাটুকারিতার সংস্কৃতি ভাঙার আহ্বান মির্জা ফখরুলের

স্টাফ রিপোর্টার

ঢাকা, ১৪ জুন: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের গণমাধ্যম বর্তমানে নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে সংবাদমাধ্যম তাদের স্বাধীন অবস্থান থেকে সরে এসেছে।

রবিবার (১৪ জুন) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “মিডিয়ার সমস্যা এখন বিশাল। সবচেয়ে বড় সমস্যা হলো, মিডিয়া আর এখন প্রকৃত অর্থে মিডিয়া নেই। চাটুকারিতা কাকে বলে, এখন মিডিয়াকে দেখলে বোঝা যায়। আমরা গত শাসনামলে দেখেছি কীভাবে চাটুকারিতা হয়েছে।”

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা সেই পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করেছেন। আমরা আশা করবো, সেই অভিজ্ঞতাকে ইতিবাচকভাবে কাজে লাগাবেন। আমরা আপনাদের সঙ্গে আছি।”

এ সময় মির্জা ফখরুল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথাও তুলে ধরেন। তিনি বলেন, “জিয়াউর রহমান রাষ্ট্রের প্রতিটি খাতের উন্নয়নে কাজ করেছেন। তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের বিকাশ ঘটিয়েছেন এবং গণতন্ত্রকে একটি কার্যকর ও প্রাতিষ্ঠানিক শাসনব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন।”

তিনি আরও বলেন, স্বাধীনতা-পরবর্তী সময়ে দেশের ভঙ্গুর অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

সংবাদ সম্মেলনে তিনি গণমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীলতা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্বের ওপরও জোর দেন।

আপনার মতামত লিখুন

ইছামতি

রোববার, ১৪ জুন ২০২৬

গণমাধ্যমে চাটুকারিতার সংস্কৃতি ভাঙার আহ্বান মির্জা ফখরুলের

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

ঢাকা, ১৪ জুন: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের গণমাধ্যম বর্তমানে নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে সংবাদমাধ্যম তাদের স্বাধীন অবস্থান থেকে সরে এসেছে।

রবিবার (১৪ জুন) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “মিডিয়ার সমস্যা এখন বিশাল। সবচেয়ে বড় সমস্যা হলো, মিডিয়া আর এখন প্রকৃত অর্থে মিডিয়া নেই। চাটুকারিতা কাকে বলে, এখন মিডিয়াকে দেখলে বোঝা যায়। আমরা গত শাসনামলে দেখেছি কীভাবে চাটুকারিতা হয়েছে।”

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা সেই পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করেছেন। আমরা আশা করবো, সেই অভিজ্ঞতাকে ইতিবাচকভাবে কাজে লাগাবেন। আমরা আপনাদের সঙ্গে আছি।”

এ সময় মির্জা ফখরুল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথাও তুলে ধরেন। তিনি বলেন, “জিয়াউর রহমান রাষ্ট্রের প্রতিটি খাতের উন্নয়নে কাজ করেছেন। তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের বিকাশ ঘটিয়েছেন এবং গণতন্ত্রকে একটি কার্যকর ও প্রাতিষ্ঠানিক শাসনব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন।”

তিনি আরও বলেন, স্বাধীনতা-পরবর্তী সময়ে দেশের ভঙ্গুর অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

সংবাদ সম্মেলনে তিনি গণমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীলতা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্বের ওপরও জোর দেন।

ইছামতি

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মোঃ আরমান চৌধুরী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ইছামতি