ঢাকা   রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
English
ই-পেপার
ইছামতি

স্থানীয় সরকার শক্তিশালী হলে গণতন্ত্র আরও সুদৃঢ় হবে

ছবি:সংগৃহীত

ঢাকা, ১৩ সেপ্টেম্বর ২০২৬: গণতন্ত্রকে আরও শক্তিশালী ও কার্যকর করতে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার দুপুরে বঙ্গভবনে দেশের ৩৩টি জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

রাষ্ট্রপতি বলেন, জনগণের দোরগোড়ায় কার্যকর নাগরিক সেবা পৌঁছে দিতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানো জরুরি। এ জন্য ক্ষমতার বিকেন্দ্রীকরণ, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি জেলা পরিষদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও গতি আনতে হবে।

তিনি জেলা পরিষদগুলোর মাধ্যমে স্থানীয় জনগণের প্রয়োজন ও প্রত্যাশাকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা সহজীকরণ এবং উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, শক্তিশালী স্থানীয় সরকারই একটি অংশগ্রহণমূলক ও জনবান্ধব রাষ্ট্রব্যবস্থার অন্যতম ভিত্তি। স্থানীয় পর্যায়ে জনগণের সম্পৃক্ততা বাড়াতে পারলে উন্নয়ন কার্যক্রম আরও টেকসই ও কার্যকর হবে।

সৌজন্য সাক্ষাৎকালে জেলা পরিষদের প্রশাসকরা নিজ নিজ জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, স্থানীয় সমস্যা ও সম্ভাবনার বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় দেশের সার্বিক উন্নয়নে জেলা পরিষদগুলোর ভূমিকা আরও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আপনার মতামত লিখুন

ইছামতি

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

স্থানীয় সরকার শক্তিশালী হলে গণতন্ত্র আরও সুদৃঢ় হবে

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঢাকা, ১৩ সেপ্টেম্বর ২০২৬: গণতন্ত্রকে আরও শক্তিশালী ও কার্যকর করতে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার দুপুরে বঙ্গভবনে দেশের ৩৩টি জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

রাষ্ট্রপতি বলেন, জনগণের দোরগোড়ায় কার্যকর নাগরিক সেবা পৌঁছে দিতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানো জরুরি। এ জন্য ক্ষমতার বিকেন্দ্রীকরণ, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি জেলা পরিষদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও গতি আনতে হবে।

তিনি জেলা পরিষদগুলোর মাধ্যমে স্থানীয় জনগণের প্রয়োজন ও প্রত্যাশাকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা সহজীকরণ এবং উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, শক্তিশালী স্থানীয় সরকারই একটি অংশগ্রহণমূলক ও জনবান্ধব রাষ্ট্রব্যবস্থার অন্যতম ভিত্তি। স্থানীয় পর্যায়ে জনগণের সম্পৃক্ততা বাড়াতে পারলে উন্নয়ন কার্যক্রম আরও টেকসই ও কার্যকর হবে।

সৌজন্য সাক্ষাৎকালে জেলা পরিষদের প্রশাসকরা নিজ নিজ জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, স্থানীয় সমস্যা ও সম্ভাবনার বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় দেশের সার্বিক উন্নয়নে জেলা পরিষদগুলোর ভূমিকা আরও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ইছামতি

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মোঃ আরমান চৌধুরী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ইছামতি