ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
English
ই-পেপার
ইছামতী

মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি : সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানাল দূতাবাস

রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস। ছবি

মধ্যপ্রাচ্যের চলমান উত্তপ্ত ও অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে সৌদি আরবে অবস্থানরত সকল বাংলাদেশি নাগরিককে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস। স্থানীয় আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং সৌদি কর্তৃপক্ষের জারি করা নিরাপত্তা নির্দেশনাসমূহ কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

সম্প্রতি প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, আঞ্চলিক পরিস্থিতির কারণে প্রবাসীদের চলাফেরা ও দৈনন্দিন কার্যক্রমে বাড়তি সতর্কতা নেওয়া প্রয়োজন। বিশেষ করে জনাকীর্ণ স্থান এড়িয়ে চলা এবং যেকোনো অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বিশেষভাবে সতর্ক করা হয়েছে যে, বর্তমান পরিস্থিতি বা কোনো ধরনের নিরাপত্তা ঘটনা সম্পর্কিত তথ্য, ছবি কিংবা ভিডিও মুঠোফোনে ধারণ করা, তা অন্যদের সঙ্গে আদান-প্রদান করা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে। সৌদি আরবের সাইবার অপরাধ ও স্থানীয় আইন অনুযায়ী এসব কাজ মারাত্মক শাস্তিযোগ্য অপরাধ। তাই এ বিষয়ে প্রবাসীদের অত্যন্ত সচেতন থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি এবং পরবর্তী যেকোনো নির্দেশনা জানতে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ নিয়মিত অনুসরণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়া যেকোনো জরুরি প্রয়োজনে প্রবাসীদের জন্য দূতাবাসের নির্দিষ্ট হটলাইন নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে:

  • শ্রমসংক্রান্ত টোল ফ্রি নম্বর: ৮০০১০০০১২৫

  • পাসপোর্টসংক্রান্ত টোল ফ্রি নম্বর: ৮০০১০০০১২৬

  • ডিপ্লোমেটিক উইং: ৮০০১০০০১২৪

  • মৃত্যুসংক্রান্ত জরুরি হটলাইন: +৯৬৬৫৭০২১২১৮০

আপনার মতামত লিখুন

ইছামতী

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি : সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানাল দূতাবাস

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

মধ্যপ্রাচ্যের চলমান উত্তপ্ত ও অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে সৌদি আরবে অবস্থানরত সকল বাংলাদেশি নাগরিককে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস। স্থানীয় আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং সৌদি কর্তৃপক্ষের জারি করা নিরাপত্তা নির্দেশনাসমূহ কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

সম্প্রতি প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, আঞ্চলিক পরিস্থিতির কারণে প্রবাসীদের চলাফেরা ও দৈনন্দিন কার্যক্রমে বাড়তি সতর্কতা নেওয়া প্রয়োজন। বিশেষ করে জনাকীর্ণ স্থান এড়িয়ে চলা এবং যেকোনো অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বিশেষভাবে সতর্ক করা হয়েছে যে, বর্তমান পরিস্থিতি বা কোনো ধরনের নিরাপত্তা ঘটনা সম্পর্কিত তথ্য, ছবি কিংবা ভিডিও মুঠোফোনে ধারণ করা, তা অন্যদের সঙ্গে আদান-প্রদান করা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে। সৌদি আরবের সাইবার অপরাধ ও স্থানীয় আইন অনুযায়ী এসব কাজ মারাত্মক শাস্তিযোগ্য অপরাধ। তাই এ বিষয়ে প্রবাসীদের অত্যন্ত সচেতন থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি এবং পরবর্তী যেকোনো নির্দেশনা জানতে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ নিয়মিত অনুসরণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়া যেকোনো জরুরি প্রয়োজনে প্রবাসীদের জন্য দূতাবাসের নির্দিষ্ট হটলাইন নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে:

  • শ্রমসংক্রান্ত টোল ফ্রি নম্বর: ৮০০১০০০১২৫

  • পাসপোর্টসংক্রান্ত টোল ফ্রি নম্বর: ৮০০১০০০১২৬

  • ডিপ্লোমেটিক উইং: ৮০০১০০০১২৪

  • মৃত্যুসংক্রান্ত জরুরি হটলাইন: +৯৬৬৫৭০২১২১৮০

ইছামতী

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মোঃ আরমান চৌধুরী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ইছামতী