ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
English
ই-পেপার
ইছামতী

মোহাম্মদপুরে ট্রাকচালক হোসেন হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জগঠন ও বিচার শুরু

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে (জুলাই আন্দোলন) রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার (২৬ অক্টোবর) দুপুরে শুনানি শেষে ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালত আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন। একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২৫ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোড. আনিসুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, এই মামলায় মোট ৩৪ জন আসামির মধ্যে শুরু থেকেই ২২ জন পলাতক রয়েছেন। মামলার শুনানিকালে কারাগার থেকে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ ৯ জনকে আদালতে হাজির করা হয়। এ ছাড়া জামিনে থেকে দুজন আদালতে হাজিরা দেন এবং মুহাম্মদ বদিউল আলম ওরফে বদিউজ্জামান অন্য মামলায় কারাগারে আটক থাকায় তাঁকে আদালতে হাজির করা সম্ভব হয়নি।

শুনানিকালে আসামিপক্ষের আইনজীবী এহসানুল হক সমাজী, ফারজানা ইয়াসমিন রাখী, আহসান হাবীব, খায়রুল ইসলাম ও তরিকুল ইসলামসহ অন্যান্য আইনজীবীরা আসামিদের অব্যাহতি চেয়ে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ এর তীব্র বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে চার্জগঠন ও বিচার শুরুর এই আদেশ দেন।

আপনার মতামত লিখুন

ইছামতী

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

মোহাম্মদপুরে ট্রাকচালক হোসেন হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জগঠন ও বিচার শুরু

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে (জুলাই আন্দোলন) রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার (২৬ অক্টোবর) দুপুরে শুনানি শেষে ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালত আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন। একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২৫ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোড. আনিসুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, এই মামলায় মোট ৩৪ জন আসামির মধ্যে শুরু থেকেই ২২ জন পলাতক রয়েছেন। মামলার শুনানিকালে কারাগার থেকে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ ৯ জনকে আদালতে হাজির করা হয়। এ ছাড়া জামিনে থেকে দুজন আদালতে হাজিরা দেন এবং মুহাম্মদ বদিউল আলম ওরফে বদিউজ্জামান অন্য মামলায় কারাগারে আটক থাকায় তাঁকে আদালতে হাজির করা সম্ভব হয়নি।

শুনানিকালে আসামিপক্ষের আইনজীবী এহসানুল হক সমাজী, ফারজানা ইয়াসমিন রাখী, আহসান হাবীব, খায়রুল ইসলাম ও তরিকুল ইসলামসহ অন্যান্য আইনজীবীরা আসামিদের অব্যাহতি চেয়ে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ এর তীব্র বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে চার্জগঠন ও বিচার শুরুর এই আদেশ দেন।

ইছামতী

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মোঃ আরমান চৌধুরী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ইছামতী