ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
English
ই-পেপার
ইছামতী

হাতে অস্ত্র নিয়ে অভিযানে সংসদ সদস্য ইশরাক, আইনের ব্যত্যয় হলে ব্যবস্থার আশ্বাস ডিবির

ছবি: সংগৃহীত

মাদকবিরোধী অভিযানে এক হাতে হ্যান্ড মাইকের মাউথপিস ও অন্য হাতে পিস্তল নিয়ে অংশ নিতে দেখা গেছে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এবং ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনকে। এ ঘটনায় যদি কোনো আইনি ব্যত্যয় ঘটে থাকে, তবে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ রোববার (১৮ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এই অবস্থান স্পষ্ট করেন।

তিনি জানান, ঘটনাটির পূর্ণাঙ্গ মূল্যায়নের জন্য এখনই চূড়ান্ত মন্তব্য করার সময় আসেনি। সংশ্লিষ্ট উপপুলিশ কমিশনারকে (ডিসি) পুরো বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনে যদি কোনো ধরনের আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়, তবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা নেবে।

এর আগে শনিবার (১৭ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে ইশরাক হোসেনের অফিসিয়াল ফেসবুক পেজে এ-সংক্রান্ত একটি ভিডিও প্রকাশিত হয়। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, প্রতিমন্ত্রী গাড়ি থেকে নেমে এক হাতে হ্যান্ড মাইক এবং অন্য হাতে পিস্তল নিয়ে একদল লোককে তাড়া করছেন। একপর্যায়ে তিনি অস্ত্রের স্লাইড টেনে গুলি করার প্রস্তুতি নিয়ে লোকগুলোর দিকে অস্ত্র তাক করে হাঁকডাক ছাড়েন। ওই ভিডিওতে তাঁর সাথে সাদা পোশাকে থাকা আরও এক ব্যক্তিকে অস্ত্র হাতে তাড়া করতে দেখা যায়।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাধারণ নাগরিক ও সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

আপনার মতামত লিখুন

ইছামতী

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

হাতে অস্ত্র নিয়ে অভিযানে সংসদ সদস্য ইশরাক, আইনের ব্যত্যয় হলে ব্যবস্থার আশ্বাস ডিবির

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

মাদকবিরোধী অভিযানে এক হাতে হ্যান্ড মাইকের মাউথপিস ও অন্য হাতে পিস্তল নিয়ে অংশ নিতে দেখা গেছে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এবং ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনকে। এ ঘটনায় যদি কোনো আইনি ব্যত্যয় ঘটে থাকে, তবে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ রোববার (১৮ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এই অবস্থান স্পষ্ট করেন।

তিনি জানান, ঘটনাটির পূর্ণাঙ্গ মূল্যায়নের জন্য এখনই চূড়ান্ত মন্তব্য করার সময় আসেনি। সংশ্লিষ্ট উপপুলিশ কমিশনারকে (ডিসি) পুরো বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনে যদি কোনো ধরনের আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়, তবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা নেবে।

এর আগে শনিবার (১৭ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে ইশরাক হোসেনের অফিসিয়াল ফেসবুক পেজে এ-সংক্রান্ত একটি ভিডিও প্রকাশিত হয়। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, প্রতিমন্ত্রী গাড়ি থেকে নেমে এক হাতে হ্যান্ড মাইক এবং অন্য হাতে পিস্তল নিয়ে একদল লোককে তাড়া করছেন। একপর্যায়ে তিনি অস্ত্রের স্লাইড টেনে গুলি করার প্রস্তুতি নিয়ে লোকগুলোর দিকে অস্ত্র তাক করে হাঁকডাক ছাড়েন। ওই ভিডিওতে তাঁর সাথে সাদা পোশাকে থাকা আরও এক ব্যক্তিকে অস্ত্র হাতে তাড়া করতে দেখা যায়।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাধারণ নাগরিক ও সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

ইছামতী

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মোঃ আরমান চৌধুরী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ইছামতী